OnePlus N6 ভারতে জুন 30 দুপুর 12টার সময় আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে।
Photo Credit: OnePlus
OnePlus N6 will be available in two color options
OnePlus N6 চলতি মাসেই ভারতে লঞ্চ হচ্ছে। গত সপ্তাহে ওয়ানপ্লাসের ভারতীয় শাখা নতুন N সিরিজের প্রথম টিজার প্রকাশ করেছিল। আর আজ OnePlus N লাইনআপের প্রথম মডেলের অফিসিয়াল নাম ও লঞ্চের দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। OnePlus N6 ভারতে জুন 30 দুপুর 12টার সময় আত্মপ্রকাশ করতে চলেছে। এটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বাজারে বিক্রি হবে। টিজারে ডিভাইসটির দুইটি কালার অপশন প্রকাশিত হয়েছে। OnePlus N সিরিজের মডেলগুলোর দাম 18,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে থাকবে। অর্থাৎ, OnePlus N6 বাজেট ও লো মিড-রেঞ্জ ক্রেতাদের লক্ষ্য করে আসতে পারে।
ওয়ানপ্লাস সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে OnePlus N6 লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। ফোনটি সবুজ এবং কালো রঙে আসবে৷ ডিজাইনের দিক থেকে এটি অনেকটা Nord CE 6-এর মতো দেখতে হবে। পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে একজোড়া ক্যামেরা সেন্সর ও একটি LED ফ্ল্যাশ বর্তমান।
Meet the all-new #OnePlusN6
— OnePlus India (@OnePlus_IN) June 15, 2026
Our all-new smartphone lineup designed for India's young and neo generation with a New, Neo, Never Off philosophy.
Get notified: https://t.co/epVDSKIr94 pic.twitter.com/FGhGSTug8y
ওয়ানপ্লাস এন6 মডেলের ব্যাক প্যানেলের মাঝখানে ব্র্যান্ডের লোগো আছে। হ্যান্ডসেটে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন থাকছে। ফোনের ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম বোতাম দেখা যাচ্ছে। বাম পাশ সম্পূর্ণ পরিষ্কার রাখা হয়েছে। ফোনের নিচের অংশে টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল, ও সিম ট্রে রয়েছে। উপরে একটি সেকেন্ডারি মাইক্রোফোন ইউনিট দেখা গিয়েছে।
OnePlus নতুন N সিরিজ লঞ্চের মাধ্যমে ভারতে তাদের স্মার্টফোন পোর্টফোলিওকে তিনটি পৃথক মূল্যস্তরে পুনর্গঠন করতে চলেছে। N সিরিজের ফোন 18,000 থেকে 25,000 টাকার রেঞ্জে আসবে। এটি Gen Z এবং Neo জেনারেশনকে টার্গেট করবে। কোম্পানি লং ব্যাটারি লাইফ, দৈনিক পারফরম্যান্স, ও অ্যাক্সেসিবিলিটির উপর বিশেষ গুরুত্ব দেবে।
অন্য দিকে, Nord সিরিজের অধীনে 18,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত প্রাইস রেঞ্জে নতুন মডেল বাজারে আনা হবে। এটি সেই সমস্ত ক্রেতাদের লক্ষ্য করবে, যারা মিড-রেঞ্জের দামে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও ফিচার পেতে চান। সবশেষে, কোম্পানির পিওর ফ্ল্যাগশিপ নম্বর সিরিজ। এটি 50,000 টাকার উপরে প্রিমিয়াম মার্কেট ও অত্যাধুনিক ফিচার্সকে টার্গেট করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications