দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 এপ্রিল 2026 17:16 IST
হাইলাইট
  • OnePlus Nord 6 শক্তিশালী 9,000mAh ব্যাটারিরর সাথে এসেছে
  • এটি ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 প্রসেসর দিয়ে সজ্জিত
  • ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে

OnePlus Nord 6 offers up to 165Hz of refresh rate

Photo Credit: OnePlus

OnePlus Nord 6 চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আজ নর্ড সিরিজের নতুন ফোনের বিক্রি শুরু হয়েছে। ওয়ানপ্লাস ফার্স্ট সেলে 3,000 টাকা ডিসকাউন্ট অফার করছে। স্মার্টফোনটি মিড-রেঞ্জে সেরা পারফরম্যান্স ও ফিচারের সাথে এসেছে। এতে পাওয়ারফুল 9,000mAh ব্যাটারি আছে৷ বিজিএমআই, কল অফ ডিউটি, ও ফ্রি ফায়ার 165 ফ্রেম প্রতি সেকেন্ডে (FPS) খেলতে পারার দাবি করছে সংস্থা। OnePlus Nord 6 মডেলে ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 4 প্রসেসর, 4K 60 FPS ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

OnePlus Nord 6 দাম ও সেল অফার

OnePlus Nord 6 ভারতে দুই মেমোরি কনফিগারেশনে লঞ্চ হয়েছে। বেস 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 38,999 টাকা রাখা হয়েছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ স্টোরেজ কিনতে 41,999 টাকা খরচ হবে। Axis ও HDFC ব্যাঙ্কের কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম 35,999 টাকায় নেমে আসবে।

স্মার্টফোনটি আজ Amazon এবং ওয়ানপ্লাস ইন্ডিয়ার স্টোরে দুপুর থেকে বিক্রি শুরু হয়ে গিয়েছে। এটি কুইক সিলভার, ফ্রেশ মিন্ট, ও পিচ ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। হ্যান্ডসেটটি নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 6 মাসের নো-কস্ট EMI অপশনেও কেনা যাবে।

OnePlus Nord 6 স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড 6-এর সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 165 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট 3,600 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, 1.07 বিলিয়ন কালার, ও HDR10+ সাপোর্ট করে। ওয়ানপ্লাস দাবি করছে, ফোনটি সাধারণভাবে ব্যবহার করলে 2.5 দিন পর্যন্ত চার্জ থাকবে। এতে 80W ফাস্ট চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং ফিচার আছে।

ওয়ানপ্লাসের নতুন ফোনে ডেডিকেটেড টাচ রিফলেক্স চিপের মাধ্যমে 3,200 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট পাওয়া যাবে। এই ডিভাইসের পিছনে ডুয়াল-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 প্রাইমারি ক্যামেরা, কালার স্পেকট্রাম সেন্সর, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে।

OnePlus Nord 6 একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এসেছে। দুই ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ড করার ক্ষমতা দেওয়া হয়েছে। এতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP66 + IP68 + IP69 + IP69K রেজিস্ট্যান্স রেটিং আছে। স্মার্টফোনে Android 16 ভিত্তিক OxygenOS 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইন্সটল করা আছে। সংস্থা চারটি মেজর সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent, flagship-grade display
  • Strong, consistent everyday performance
  • Stellar battery life
  • Strong value-for-money proposition
  • Bad
  • Cameras are decent, not segment-leading
 
KEY SPECS
Display 6.78-inch
Processor Qualcomm Snapdragon 8s Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 9000mAh
OS Android 16
Resolution 1272x2272 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks
  2. Xiaomi 17T দীর্ঘ চার বছর পর ভারতে ফিরছে, লঞ্চ হবে 4 জুন, ঘোষণা করল শাওমি
  3. Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
  4. UPI Payment Tips: মেয়েদের জন্য স্বস্তি, ফোন নম্বর লুকিয়ে UPI-তে টাকা পাঠানো ও নেওয়ার ট্রিকস জেনে রাখুন
  5. HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
  6. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
  8. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
  9. Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Oppo Find X9 Ultra ঝড় তুলে লঞ্চ হল ভারতে, 200MP কোয়াড ক্যামেরায় টেক্কা DSLR-কে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.