OnePlus Nord CE 6 গতকাল ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে ওয়ানপ্লাস। ফলে বেস মডেলের দাম 27,999 টাকায় নেমে আসবে। ফোনটি 144Hz ডিসপ্লে, VC কুলিং সিস্টেম, 80W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি, Snapdragon 7s Gen 4 প্রসেসর, ও চারটি IP রেটিং অফার করে।
OnePlus Nord 6 অ্যামাজনে 3,000 টাকা ছাড়ে বিক্রি শুরু হয়েছে। ফলে দাম 35,999 টাকায় নেমে আসবে। Axis এবং HDFC ব্যাঙ্কের কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। নির্বাচিত ক্রেডিট কার্ডে ছয় মাসের নো-কস্ট EMI অপশন মিলবে। এটি মিড-রেঞ্জে সেরা পারফরম্যান্স দেবে। Snapdragon 8s Gen 4 প্রসেসর, 9,000mAh ব্যাটারি, এবং 165 FPS গেমিং সাপোর্ট আছে।