OnePlus Nord 6 অ্যামাজনে 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
Photo Credit: OnePlus
OnePlus Nord 6 offers up to 165Hz of refresh rate
OnePlus Nord 6 চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আজ নর্ড সিরিজের নতুন ফোনের বিক্রি শুরু হয়েছে। ওয়ানপ্লাস ফার্স্ট সেলে 3,000 টাকা ডিসকাউন্ট অফার করছে। স্মার্টফোনটি মিড-রেঞ্জে সেরা পারফরম্যান্স ও ফিচারের সাথে এসেছে। এতে পাওয়ারফুল 9,000mAh ব্যাটারি আছে৷ বিজিএমআই, কল অফ ডিউটি, ও ফ্রি ফায়ার 165 ফ্রেম প্রতি সেকেন্ডে (FPS) খেলতে পারার দাবি করছে সংস্থা। OnePlus Nord 6 মডেলে ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 4 প্রসেসর, 4K 60 FPS ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
OnePlus Nord 6 ভারতে দুই মেমোরি কনফিগারেশনে লঞ্চ হয়েছে। বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 38,999 টাকা রাখা হয়েছে। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ স্টোরেজ কিনতে 41,999 টাকা খরচ হবে। Axis ও HDFC ব্যাঙ্কের কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম 35,999 টাকায় নেমে আসবে।
স্মার্টফোনটি আজ Amazon এবং ওয়ানপ্লাস ইন্ডিয়ার স্টোরে দুপুর থেকে বিক্রি শুরু হয়ে গিয়েছে। এটি কুইক সিলভার, ফ্রেশ মিন্ট, ও পিচ ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। হ্যান্ডসেটটি নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 6 মাসের নো-কস্ট EMI অপশনেও কেনা যাবে।
ওয়ানপ্লাস নর্ড 6-এর সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 165 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট 3,600 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, 1.07 বিলিয়ন কালার, ও HDR10+ সাপোর্ট করে। ওয়ানপ্লাস দাবি করছে, ফোনটি সাধারণভাবে ব্যবহার করলে 2.5 দিন পর্যন্ত চার্জ থাকবে। এতে 80W ফাস্ট চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং ফিচার আছে।
ওয়ানপ্লাসের নতুন ফোনে ডেডিকেটেড টাচ রিফলেক্স চিপের মাধ্যমে 3,200 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট পাওয়া যাবে। এই ডিভাইসের পিছনে ডুয়াল-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 প্রাইমারি ক্যামেরা, কালার স্পেকট্রাম সেন্সর, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে।
OnePlus Nord 6 একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এসেছে। দুই ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ড করার ক্ষমতা দেওয়া হয়েছে। এতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP66 + IP68 + IP69 + IP69K রেজিস্ট্যান্স রেটিং আছে। স্মার্টফোনে Android 16 ভিত্তিক OxygenOS 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইন্সটল করা আছে। সংস্থা চারটি মেজর সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Xiaomi 18 Worldwide Debut Inches Closer Following First Major Regulatory Move
Google May Soon Give Android Users More Control Over Advanced Protection Features; Suggests APK Teardown