OnePlus Nord CE 6 ভারতে Amazon, OnePlus-এর অনলাইন স্টোর, ও অফলাইনে বিক্রি হচ্ছে।
Photo Credit: OnePlus
OnePlus Nord CE 6 is powered by the Snapdragon 7s Gen 4 chipset
OnePlus Nord CE 6 গতকাল ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ এই মিড-রেঞ্জ ফোনের বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে ওয়ানপ্লাস। পারফরম্যান্স এবং ফিচার্সের নিরিখে এই নতুন ফোনে একঝাঁক চমক রয়েছে। Nord CE 6 উন্নত ক্যামেরা সেটআপ, পাওয়ারফুল প্রসেসর, বিশাল ব্যাটারি, ও একাধিক AI টুলসের সাথে এসেছে। এটি 144Hz ডিসপ্লে, 5,000 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 80W SUPERVOOC ফাস্ট চার্জিং, 4K ভিডিও রেকর্ডিং, ডুয়াল চিপ সিস্টেম, ও চারটি কমপ্লিট IP রেটিং সহ প্রচুর ফিচার্সে সজ্জিত।
OnePlus Nord CE 6-এর দাম ভারতে 29,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশন কিনতে 32,999 টাকা খরচ হবে। তবে কোম্পানি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও EMI লেনদেনে 2,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে৷ এটি ফ্রেশ ব্লু, লুনার পার্ল, ও পিচ ব্ল্যাক রঙে উপলব্ধ। ফোনটি Amazon, OnePlus India অনলাইন স্টোর, ও অফলাইনে বিক্রি হচ্ছে।
OnePlus Nord CE 6 একটি 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, ও ক্রিস্টাল গার্ড গ্লাস প্রোটেকশন অফার করে। ফোনটি IP66 + IP68 + IP69 + IP69K সার্টিফায়েড। এতে Android 16 ভিত্তিক OxygenOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে।
ওয়ানপ্লাস নর্ড সিই 6 মডেলের পিছনে টু-অ্যাক্সিস OIS এবং f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 4K রেজোলিউশনে 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।
OnePlus Nord CE 6 ডুয়াল চিপ সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে। এটি Snapdragon 7s Gen 4 প্রসেসরের সাথে একটি টাচ রিফলেক্স চিপ পেয়েছে। এতে 8,000mAh ব্যাটারি আছে, যা 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফুল চার্জে 10 ঘন্টা BGMI খেলা যাবে। আবার একবার চার্জ করলে নাকি ইউটিউবে 30 ঘন্টা ভিডিও দেখা সম্ভব হবে।
ওয়ানপ্লাসের নতুন ফোনে গুগলের সার্কেল টু সার্চ, জেমিনাই লাইভ, AI পোট্রেট গ্লো, AI পারফেক্ট শট, AI ইরেজার, AI রিফ্লেকশন ইরেজার, AI আনব্লার, AI রিফ্রেম, এবং AI ডিটেল বুস্টের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স রয়েছে। ফোনটির VC কুলিং সিস্টেম 33,147 বর্গমিমি এরিয়া কভার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale