2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 মে 2026 15:37 IST
হাইলাইট
  • OnePlus Nord CE 6 Lite প্রথম সেলে 2,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে
  • স্মার্টফোনটি Dimensity 7400 Apex চিপসেটের সঙ্গে এসেছে
  • এই ফোনে 7,000mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে

OnePlus Nord CE 6 Lite is equipped with a MediaTek Dimensity 7400 Apex chipset

OnePlus Nord CE 6 Lite গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ এই বাজেট ফোনের বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। ফলে ফোনের দাম 20,000 টাকার নিচে নেমে আসবে। এই বাজেটে OnePlus Nord CE 6 Lite সেরা ফোনগুলির মধ্যে একটি। স্মার্টফোনটি Dimensity 7400 Apex চিপসেটে রান করে, যা AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের বেশি স্কোর করেছে। ডিভাইসের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 144FPS গেমিং সাপোর্ট, 45W SUPERVOCC ফ্ল্যাশ চার্জ, 144Hz ডিসপ্লে, IP64 রেটিং, VC কুলিং সিস্টেম, 5G++ নেটওয়ার্ক, ইত্যাদি।

OnePlus Nord CE 6 Lite দাম ও সেল অফার

OnePlus Nord CE 6 Lite মডেলের দাম 20,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা এবং 25,999 টাকা। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও EMI লেনদেনে 2,000 টাকা ছাড় থাকার ফলে দাম 18,999 টাকায় নেমে আসবে।

OnePlus Nord CE 6 Lite হাইপার ব্ল্যাক এবং ভিভিড মিন্ট রঙের বিকল্পে উপলব্ধ। ফোনটি Amazon এবং OnePlus India অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে। ক্রেতারা ছয় মাসের নো-কস্ট ইএমআই অপশনে ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।

OnePlus Nord CE 6 Lite স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট একটি 6.72 ইঞ্চির LCD ডিসপ্লের সাথে এসেছে, যা FHD+ রেজোলিউশন, 1,800 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এতে ডাইমেনসিটি অ্যাপেক্স 7400 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি Mali G615 MC2 জিপিইউ, LPDDR4x র‍্যাম ও UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।

ওয়ানপ্লাসের এই ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার ও EIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর বর্তমান। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। সাবওয়ে সার্ফারের মতো বেশ কয়েকটি গেম 144 FPS-এ খেলা যাবে। Call Of Duty এবং BGMI-এর ক্ষেত্রে 90 FPS গেমিং সাপোর্ট মিলবে।

OnePlus Nord CE 6 Lite-এর কুলিং সিস্টেম 21,683 বর্গমিমি এরিয়া কভার করে। স্মার্টফোনটি পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত, যার সাথে 10W রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। এতে Android 16 OS ভিত্তিক OxygenOS 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা থাকছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Black variant looks really nice
  • Clean, fluid OxygenOS experience
  • Reliable everyday performance
  • Outstanding battery life
  • Bad
  • LCD panel lacks the punch of AMOLED rivals
  • Average outdoor legibility
  • No ultra-wide camera
 
KEY SPECS
Display 6.72-inch
Processor MediaTek Dimensity 7400 Apex
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1,080x2,400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  2. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  3. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  4. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  5. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  6. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  7. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  8. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
  9. Acer ডুয়াল স্ক্রিনের চমকপ্রদ Android স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে 64MP AI ক্যামেরা
  10. Vivo Y05e চুপিসারে কম দামে লঞ্চ হল, আমজনতার জন্য বাজেট ফোন, ফিচার্স দেখে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.