OnePlus Nord CE 6 ডুয়াল চিপ সিস্টেম পেয়েছে, যা Snapdragon 7s Gen 4 প্রসেসর ও টাচ রিফলেক্স চিপ নিয়ে গঠিত।
OnePlus Nord CE 6 is equipped wih an 8,000mAh battery with support for 80W fast charging
OnePlus Nord CE 6 ও Nord CE 6 Lite আজ ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানি Nord CE 6 মডেলকে প্রতিদিন ব্যবহার এবং বিনোদনের জন্য একটি বহুমুখী স্মার্টফোন হিসেবে উপস্থাপন করেছে। এটি উন্নত ক্যামেরা সিস্টেম, শক্তিশালী প্রসেসর, বিশাল ব্যাটারি, এবং ইন্টিগ্রেটেড AI ফিচার্সের সাথে এসেছে। Nord CE 6 Lite-এর হাত ধরে CE Lite সিরিজ দুই বছর পর ভারতে প্রত্যাবর্তন করেছে। উভয় স্মার্টফোনে 144Hz ডিসপ্লে, 4K 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ওয়াটার রেজিস্ট্যান্স, ফাস্ট চার্জিং, স্টেরিও স্পিকার রয়েছে। চলুন ওয়ানপ্লাসের নতুন দুই ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
OnePlus Nord CE 6 ভারতে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। দাম যথাক্রমে 29,999 টাকা ও 32,999 টাকা। এটি ফ্রেশ ব্লু, লুনার পার্ল, ও পিচ ব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ। প্রথম সেল আগামীকাল (মে 8) অনুষ্ঠিত হবে।
OnePlus Nord CE 6 Lite-এর দাম 20,999 টাকা (6 জিবি + 128 জিবি) থেকে শুরু। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 22,999 টাকা এবং 25,999 টাকা। এটি হাইপার ব্ল্যাক এবং ভিভিড মিন্ট রঙের বিকল্পে মে 12 থেকে সেল শুরু হবে। ফোনগুলি Amazon ও OnePlus India অনলাইন স্টোরে বিক্রি হবে।
সেলফি ক্যামেরা ও স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি ছাড়া ফটোগ্রাফি ডিপার্টমেন্টে ওয়ানপ্লাস নর্ড সিই 6 ও নর্ড সিই 6 লাইট-এর মধ্যে বিশেষ পার্থক্য নেই। বেস মডেলে OIS থাকলেও লাইট ভার্সনে EIS মিলবে। উভয় ফোনের পিছনে f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মনোক্রম সেন্সর বর্তমান। নর্ড সিই 6 ও নর্ড সিই6 লাইট যথাক্রমে 32 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়েছে। ফোনগুলি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ওয়ানপ্লাসের নতুন দুই ফোনের অন্যতম শক্তিশালী পয়েন্ট হল পারফরম্যান্স। Nord CE 6 Lite রান করে Dimensity 7400 Apex চিপসেটে। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 10,30,000 পয়েন্ট স্কোর করেছে। সাবওয়ে সার্ফারের মতো বেশ কয়েকটি গেম 144 FPS-এ খেলা যাবে। Call Of Duty এবং BGMI-এর ক্ষেত্রে 90 FPS গেমিং সাপোর্ট মিলবে। ফোনে 21,683 বর্গমিমি VC কুলিং সিস্টেম আছে।
অন্য দিকে, OnePlus Nord CE 6 ডুয়াল চিপ সিস্টেম দিয়ে সজ্জিত। হ্যান্ডসেটটি Snapdragon 7s Gen 4 প্রসেসরের সাথে একটি টাচ রিফলেক্স চিপ পেয়েছে। ফোনটির VC কুলিং সিস্টেম 33,147 বর্গমিমি এরিয়া কভার করে। এতে 8,000mAh ব্যাটারি আছে, যা 80W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে। Nord CE 6 Lite মডেলে 45W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিংয়ের সাথে 7,000mAh ব্যাটারি রয়েছে।
OnePlus Nord CE 6 একটি 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা 1.5K রেজোলিউশন, 1,800 নিট পিক ব্রাইটনেস, 3,840 হার্টজ PWM ডিমিং, ও 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে IP66 + IP68 + IP69 + IP69K রেজিস্ট্যান্স থাকছে। অর্থাৎ জল এবং ধুলোর ক্ষতি থেকে সম্পূর্ণ সুরক্ষিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale