সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 27 নভেম্বর 2026 11:38 IST
হাইলাইট
  • OnePlus Nord N7 Pro আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চে ভারতে আসতে পারে
  • ফোনে 9,000mAh ব্যাটারি ও Dimensity 7100 প্রসেসর থাকবে
  • OnePlus Nord N7 Pro চৌকো ক্যামেরা আইল্যান্ডের সঙ্গে দেখা গিয়েছে

OnePlus N6 was the first N series smartphone to launch in India

Photo Credit: OnePlus

OnePlus চলতি বছর প্রথমবার নতুন N6 সিরিজের অধীনে বাজেট-ফ্রেন্ডলি ফোন ভারতে এনেছিল। এই সিরিজের ফোনগুলিতে বড় ব্যাটারি, মজবুত গঠন, ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্সের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। ওয়ানপ্লাসের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের তালিকায় আরও একটি নয়া মডেল যোগ হতে চলেছে। OnePlus Nord N7 Pro নামের ফোনটি সংস্থার মিড-রেঞ্জ Nord এবং বাজেট N সিরিজের মাঝামাঝি অবস্থান করতে পারে। একটি রিপোর্ট আসন্ন ডিভাইসের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস করেছে। এটি ভারতে কবে লঞ্চ হবে ও দাম কেমন হতে পারে, সেই বিষয়েও ইঙ্গিত দেওয়া হয়েছে।

OnePlus Nord N7 Pro ডিজাইন ও স্পেসিফিকেশন

91মোবাইলস আপকামিং OnePlus Nord N7 Pro-র রেন্ডার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে। ফোনের পিছনের অংশে কালো রঙের গ্লসি প্যানেল দেখা পাচ্ছে। এর কোণগুলি গোলাকার এবং ফ্রেমটি দেখতে অনেকটা ফ্ল্যাট। উপরের বাঁদিকে উঁচু চৌকো আকৃতির ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যা অন্য রঙে সাজানো।

OnePlus Nord N7 Pro
Photo Credit: 91Mobiles

ক্যামেরা আইল্যান্ডে 2x2 বিন্যাসে চারটি বড় গোলাকার কাটআউট দেখা গিয়েছে। তবে রেন্ডার থেকে এগুলির মধ্যে কতগুলিতে ক্যামেরা সেন্সর রয়েছে, তা স্পষ্ট নয়। ছবিটি এমন সময়ে ফাঁস হয়েছে, যখন OnePlus Nord 7-এর ডিজাইনও প্রকাশ্যে এসেছে। এই স্মার্টফোনের ক্যামেরা মডিউলের মধ্যে ভার্টিক্যাল RGB লাইট স্ট্রিপ দেখা গিয়েছে।

OnePlus Nord N7 Pro বিশাল 9,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত থাকতে পারে। হ্যান্ডসেটটি চলতে পারে MediaTek Dimensity 7100 5G প্রসেসরে। এতে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। OnePlus N6-এ 8,000mAh এবং N6x ও N6 Lite-এ 7,000mAh ব্যাটারি রয়েছে। সেই তুলনায় নতুন মডেলে বেশি ক্ষমতার ব্যাটারি পাওয়া যাবে।

Advertisement

ভারতে OnePlus Nord N7 Pro কবে লঞ্চ হতে পারে এবং দাম কত হওয়ার সম্ভাবনা, সে সম্পর্কেও রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে। ফোনটি 2027 সালের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে ভারতে আসতে পারে। সংস্থার সাশ্রয়ী N-সিরিজের লাইনআপে ফোনটির স্থান N6-এর উপরে হতে পারে।

OnePlus Nord N7 Pro-এর দাম 24,999 টাকার বেশি থেকে শুরু হতে পারে। OnePlus N6-এর প্রারম্ভিক দাম 24,999 টাকা। তবে আসন্ন ফোনটির সঠিক দাম এখনও প্রকাশ্যে আসেনি। রিপোর্টে আরও বলা হয়েছে, একটি টেস্ট স্যাম্পেল থেকে OnePlus Nord N7 Pro নামটি জানা গিয়েছে। তাই এটি OnePlus N7 Pro নামেও বাজারে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  2. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  3. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  4. Cluad Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  5. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
  6. Vivo X500 সিরিজের তিনটি ফোন এল ভারতে, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্স রয়েছে
  7. WhatsApp-এ আগাম মেসেজ পাঠানোর সুবিধা চালু হল, বার্থডে উইশ করতে আর রাত জাগতে হবে না
  8. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  9. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  10. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.