শিঘ্রই টিভি লঞ্চ করবে OnePlus

বিজ্ঞাপন
Jagmeet Singh, আপডেট: 24 জুন 2019 12:37 IST
হাইলাইট
  • গত বছর টিভি তৈরী করার পরিকল্পনার কথা জানিয়েছ OnePlus
  • এই টিভিতে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা পাওয়া যাবে
  • Android অপেরাটিং সিস্টেম চলবে

ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে OnePlus TV

শিঘ্রই টিভি লঞ্চ করবে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি OnePlus। গত বছর টিভি তৈরী করার পরিকল্পনার কথা জানিয়েছিল চিনের কোম্পানিটি। এর পরে আর কোন তথ্য জানায়নি সেনজেন এর কোম্পানিটি। সম্পূর্ণ ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে OnePlus TV। ভারত ও চিনের বাজারে Xiaomi স্মার্ট টিভির জনপ্রিয়তায় থাবা বসাতে Android TV নিয়ে আসছে OnePlus।

সম্প্রতি ট্যুইটারে ইশান অগ্রবাল জানিয়েছেন, OnePlus TV এর সাথে যুক্ত এক ব্যক্তি মারফৎ জানা গিয়েছে শিঘ্রই লঞ্চ হবে এই প্রোডাক্ট। কবে এই টিভি লঞ্চ হবে জানা যায়নি। আপাতত শুধুমাত্র ভারতে এই টিভি লঞ্চ হবে না গোটা বিশ্ব জুড়ে OnePlus TV লঞ্চ হবে জানা যায়নি।

গত বছর টিভি লঞ্চ করার কথা জানিয়েছিল OnePlus

গত বছর সেপ্টেম্বর মাসে OnePlus সিইও পিট লাউ জানিয়েছিলেন শিঘ্রই টিভি নিয়ে আসবে কোম্পানি। তিনি জানিয়েছিলেন OnePlus TV এর মাদজ্যমে গ্রাহকরা ফ্ল্যাগশিপ টিভির অভিজ্ঞতা পাবেন।

Advertisement

গত বছর OnePlus ফোরামে কোম্পানির প্রথম টিভির নাম কী হবে তা জানার জন্য প্রশ্ন করেছিল OnePlus। ইতিমধ্যেই OnePlus একটি আলাদা টিভি ডেভেলপমেন্ট দল তৈরী করেছে। এবার OnePlus TV লঞ্চ সময়ের অপেক্ষা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus TV, OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.