চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে OnePlus 7T। বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে একই সাথে লঞ্চ হয়েছে OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro।
OnePlus 7T ফোনের দাম শুরু হচ্ছে 37,999 টাকা থেকে
চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে OnePlus 7T। বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে একই সাথে লঞ্চ হয়েছে OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro। শনিবার Amazon Great Indian Festival সেলে বিক্রি শুরু হল এই দুই প্রোডাক্ট। শনিবার দুপুর 12 টা থেকে Amazon Prime গ্রাহকরা OnePlus 7T, OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro কিনতে পারবেন। মধ্যরাত থেকে সব গ্রাহকের জন্য এই সেল শুরু করবে Amazon। Amazon.in ছাড়াও OnePlus.in থেকে পাওয়া যাবে OnePlus 7T।
64MP ক্যামেরা আর দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A70s
OnePlus 7T এর দাম্ শুরু হচ্ছে 37,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ। 8GB RAM আর 256GB স্টোরেজে OnePlus 7T কিনতে 39,999 টাকা খরচ হবে।
OnePlus TV Q1 এর দাম 69,900 টাকা। অন্যদিকে OnePlus TV Q1 Pro এর দাম 99,900 টাকা। আজ Amzaon.in থেকে বিক্রি হবে এই দুই স্মার্ট টিভি।
Redmi K20 Pro কে টেক্কা দিতে নতুন ফোন আনছে Realme
![]()
OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro তে থাকছে 55 ইঞ্চি 4K QLED ডিসপ্লে
ডুয়াল সিম OnePlus 7T ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে Oxygen OS স্কিন চলবে। এই ফোনে 6.55 ইঞ্চি fluid AMOLED ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট, 8GB RAM আর 128GB অথবা 256GB UFS 3.0 স্টোরেজ।
OnePlus 7T ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2x অক্টিকাল জুম সহ টেলিফটো ক্যামেরা। কম আলোতে ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড। ভিডিও তোলার জন্য থাকছে বিশেষ স্টেবিলাইজেশন। সেলফি তোলার জন্যব এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।
OnePlus 7T ফোনে একটি 3,800 mAh ব্যাটারি থাকছে। চলদি এই ব্যাটারি চার্জ করতে 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই প্রথম কোন OnePlus ফোনে Warp Charge 30T ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার হল।
বিক্রি শুরু হল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max: কোথায় পাওয়া যাচ্ছে?
OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro তে থাকছে 55 ইঞ্চি 4K QLED ডিসপ্লে। OnePlus TV Q1 Pro তে একটি বিল্ট ইন সাউন্ড বার থাকছে। এছাড়াও এই দুই টিভিতে কোন পার্থক্য থাকছে না। OnePlus TV Q1 Pro এর সাউন্ড বারে থাকছে ছয়টি ফ্রন্ট ফেসিং স্পিকার আর দুটি উফার। এই সাউন্ডবারে 50W সাউন্ড আউটপুট থাকছে।
দুটি নতুন OnePlus TV তে থাকছে Dolby Vision আর Dolby Atmos সার্টিফিকেশন। সাথে এই টিভির ডিসপ্লেতে HDR10 সাপোর্ট থাকছে। টিভির পিছনে থাকছে কেভলার ফিনিশ। OnePlus TV Q1 Pro এর সাউন্ডবার টিভি বন্ধ হয়ে গেলে স্লিডিং মেকানিজিমের মাধ্যমে টিভির পিছনে চলে যাবে।
OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro তে Android TV 9.0 অপারেটিং সিস্টেম চলবে। এর উপরে চলবে কোম্পানি Oxygen Play স্কিন। USB Type-C পোর্টের মাধ্যমে OnePlus TV টিভির রিমোট চার্জ করা যাবে।
স্মার্টফোন থেকেও এই টিভির রিমোটের কাজ করা যাবে। OnePlus জানিয়েছে ইতিমধ্যেই এই দুই টিভিতে Amazon Prime Video সাপোর্ট থাকলেও 2019 সালেই দুটি নতুন OnePlus TV তে Netflix সাপোর্ট যোগ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch