OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro তে থাকছে 55 ইঞ্চি 4K QLED ডিসপ্লে। OnePlus TV Q1 Pro তে একটি বিল্ট ইন সাউন্ড বার থাকছে। এছাড়াও এই দুই টিভিতে কোন পার্থক্য থাকছে না।
OnePlus TV Q1 Pro টিভিতে থাকছে মোটরাইজড সাউন্ডবার
অবশেষে স্মার্ট টিভির দুনিয়া কাঁপাতে এসে গেল OnePlus TV। বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হয়েছে OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro। এই দুই টিভিতেই থাকছে একটি 55 ইঞ্চি 4K QLED ডিসপ্লে। OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro তে লেটেস্ট Android TV 9.0 অপারেটিং সিস্টেম চলবে। ভারতে শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে নতুন OnePlus TV। Great Indian Festival সেলে বিক্রি শুরু হবে OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro। আজ একই ইভেন্টে লঞ্চ হয়েছে OnePlus 7T স্মার্টফোন।
চোখ ধাঁধানো ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল OnePlus 7T: দাম ও স্পেসিফিকেশন
OnePlus TV Q1 এর দাম 69,900 টাকা। অন্যদিকে OnePlus TV Q1 Pro এর দাম 99,900 টাকা। 28 সেপ্টেম্বর Amzaon.in থেকে বিক্রি হবে এই দুই স্মার্ট টিভি।
চলতি সপ্তাহে ধামাকা সেল নিয়ে আসছে Amazon আর Flipkart: সেরা অফারগুলি দেখে নিন
OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro তে থাকছে 55 ইঞ্চি 4K QLED ডিসপ্লে। OnePlus TV Q1 Pro তে একটি বিল্ট ইন সাউন্ড বার থাকছে। এছাড়াও এই দুই টিভিতে কোন পার্থক্য থাকছে না। OnePlus TV Q1 Pro এর সাউন্ড বারে থাকছে ছয়টি ফ্রন্ট ফেসিং স্পিকার আর দুটি উফার। এই সাউন্ডবারে 50W সাউন্ড আউটপুট থাকছে।
দুটি নতুন OnePlus TV তে থাকছে Dolby Vision আর Dolby Atmos সার্টিফিকেশন। সাথে এই টিভির ডিসপ্লেতে HDR10 সাপোর্ট থাকছে। টিভির পিছনে থাকছে কেভলার ফিনিশ। OnePlus TV Q1 Pro এর সাউন্ডবার টিভি বন্ধ হয়ে গেলে স্লিডিং মেকানিজিমের মাধ্যমে টিভির পিছনে চলে যাবে।
OnePlus TV Q1 আর OnePlus TV Q1 Pro তে Android TV 9.0 অপারেটিং সিস্টেম চলবে। এর উপরে চলবে কোম্পানি Oxygen Play স্কিন। USB Type-C পোর্টের মাধ্যমে OnePlus TV টিভির রিমোট চার্জ করা যাবে।
108MP ক্যামেরা নিয়ে আসছে Samsung Galaxy S11: থাকবে 5x অপ্টিকাল জুম
স্মার্টফোন থেকেও এই টিভির রিমোটের কাজ করা যাবে। OnePlus জানিয়েছে ইতিমধ্যেই এই দুই টিভিতে Amazon Prime Video সাপোর্ট থাকলেও 2019 সালেই দুটি নতুন OnePlus TV তে Netflix সাপোর্ট যোগ হবে।
আজ একই ইভেন্টে লঞ্চ হয়েছে OnePlus 7T। OnePlus 7T ফোনের ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমা্রি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট। জলদি এই ফোন চার্জ করার জন্য বিশেষে Wrap Charge 30T প্রযুক্তি ব্যবহার হয়েছে। OnePlus 7T ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। গটা বিশ্বে এই প্রথম Android 10 অপারেটিং সিস্টেম সহ স্মার্টফোন লঞ্চ হল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch