Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 অক্টোবর 2026 14:34 IST
হাইলাইট
  • Oppo 22.5W Power Bank 10,000 একাধিক সেফটি ফিচার্স পেয়েছে
  • পাওয়ার ব্যাঙ্কে 10,000mAh ব্যাটারি ও 22.5W আউটপুট আছে
  • এটি একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ করতে পারবে

Oppo 22.5W Power Bank 10,000 Offers multiple safety protections

Photo Credit: Oppo

Oppo Find X10, Find X10 Pro Max, Pad Mini, ও Enco 4 ভারতে লঞ্চ হয়েছে গতকাল। ফোন, ট্যাবলেট, এবং ইয়ারবাডসের পাশাপাশি শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসেছে তারা। বিল্ট-ইন-কেবলযুক্ত Oppo 22.5W Power Bank 10,000 লঞ্চ করেছে সংস্থা। এতে 10,000mAh ব্যাটারি রয়েছে, যা 22.5 ওয়াট আউটপুট দিতে পারবে। পাওয়ার ব্যাঙ্কটিতে 150 মিমি লম্বা ব্রেইডেড ইউএসবি-সি তার রয়েছে। এছাড়াও, একটি ইউএসবি-সি পোর্ট এবং ইউএসবি-এ পোর্ট থাকায় একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ দেওয়া যাবে৷ এটি লো কারেন্ট মোড অফার করে। ফলে ইয়ারবাডস ও স্মার্টওয়াচ চার্জ দিতে সুবিধা হবে।

Oppo 22.5W Power Bank 10,000 দাম ও ফিচার

Oppo 22.5W Power Bank 10,000 ভারতে 2,199 টাকায় লঞ্চ হয়েছে। এটি কালো রঙে এসেছে। ওপ্পোর অনলাইন স্টোর থেকে প্রি অর্ডার করা যাচ্ছে। আগামী অক্টোবর 29 থেকে সেল শুরু হবে। পাওয়ার ব্যাঙ্কে চার স্তরের LED ইন্ডিকেটর আছে, যার মাধ্যমে ব্যাটারিতে অবশিষ্ট চার্জের পরিমাণ জানা যাবে।

Advertisement

Oppo পাওয়ার ব্যাঙ্কের ওজন 185 গ্রাম ও পুরুত্ব 15.9 মিমি। এটি বিমানে হ্যান্ডব্যাগ বা ব্যাকপ্যাকে করে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত নিয়ম মেনে তৈরি হয়েছে। চার্জ করার সময় পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি ও সংযুক্ত ডিভাইস সুরক্ষিত রাখতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

Oppo 22.5W Power Bank 10,000 ইনপুট সার্জ প্রোটেকশন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেকশন, আন্ডারভোল্টেজ প্রোটেকশন, ওভারহিট প্রোটেকশন,  ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ প্রোটেকশন, ওভারকারেন্ট প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, ও ওভারভোল্টেজ প্রোটেকশন-সহ একাধিক সেফটি ফিচার্স অফার করে।

প্রসঙ্গত, Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে ভারতে এসেছে। ফোনটি 1,99,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে সজ্জিত। ফোনের পিছনে 200 মেগাপিক্সেল Ultra HDR প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং আল্ট্রাওয়াইড লেন্স, ও 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।

Advertisement

স্ট্যান্ডার্ড Oppo Find X10-এর দাম 1,39,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ রয়েছে। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের দাম 1,69,999 টাকা। হ্যান্ডসেটে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল OIS টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। এখানেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Oppo Pad Mini ভারতে 94,999 টাকায় লঞ্চ হয়েছে। ট্যাবে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ রয়েছে। এটি 8,000mAh ব্যাটারি, 13 মেগাপিক্সেল ক্যামেরা, 67W চার্জিং, ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 চিপ, এবং 2.5K রেজোলিউশনের 8.8 ইঞ্চির আই-কমফোর্ট OLED ডিসপ্লের সঙ্গে এসেছে। Oppo Enco X4 ইয়ারবাডসের দাম 19,999 টাকা রাখা হয়েছে।
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , 000, 000 Price in India, 000 Features, Oppo
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  2. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  3. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  4. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  5. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  6. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  7. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  8. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  9. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  10. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.