000 Features

000 Features - ख़बरें

  • Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
    Samsung Galaxy F70 5G লঞ্চ হল ভারতে। এটি 20,000 টাকার নিচে যে সব ফিচার্সের সঙ্গে এসেছে, তা বর্তমানে অন্য কোনও বাজেট ফোনে নেই। এতে সুপার অ্যামোলেড FHD+ ডিসপ্লে, Corning Gorilla Glass Victus প্রোটেকশন, ও Exynos 1330 প্রসেসর রয়েছে। এটি OIS প্রযুক্তিসম্পন্ন 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি, NFC, ও সার্কেল টু সার্চ ফিচার অফার করে। Samsung এই স্মার্টফোনে ছয়টি মেজর Android OS আপগ্রেড দেবে।
  • Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
    Samsung Galaxy F70 5G ভারতে লঞ্চ হচ্ছে আগামী অক্টোবর 18। ফ্লিপকার্টে প্রকাশিত টিজারে Samsung Galaxy F70 5G মডেলের শুরুর দাম 1X, XXX টাকা দেখানো হয়েছে। অর্থাৎ, দাম 20,000 টাকার কম হবে। এটি 19,999 টাকায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। ফোনটি যে যে স্পেসিফিকেশন অফার করবে, তা এক কথায় অবিশ্বাস্য। এতে sAMOLED ডিসপ্লে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা, Exynos 1330 প্রসেসর, ও Corning Gorilla Glass Victus প্রোটেকশন মিলবে।
  • Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
    Itel City 300 5G ভারতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজের একটাই অপশনে এসেছে ও দাম 14,999 টাকা। ফোনটিতে Ultralink ফ্রি কলিং টেকনোলজি, 13 মেগাপিক্সেল AI অটোফোকাস রিয়ার ক্যামেরা, ও 10টি 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। ফোনটি ব্লোটওয়্যার-মুক্ত Android 16 Go Edition, 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও Unisoc 5G চিপসেটের সঙ্গে এসেছে। এই ডিভাইসে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 120Hz ডিসপ্লে, ও ফেস আনলকের সুবিধা দেওয়া হয়েছে।
  • OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
    OnePlus 16 সোমবার লঞ্চ হয়েছে। চীনে বেস 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 ইউয়ান (প্রায় 86,000 টাকা)। এই ফোনে 185Hz গেমিং ডিসপ্লে, 9,000mAh ব্যাটারি, এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা ওয়ানপ্লাসের ইতিহাসে সর্বপ্রথম। স্মার্টফোনটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে রান করে। এতে বিভিন্ন গেম 185FPS-এ খেলা যাবে। হ্যান্ডসেটে 100W ওয়্যার্ড চার্জিং, চারটি IP রেটিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও Android 17 ভিত্তিক ColorOS 16 প্রি-ইনস্টলড করা আছে।
  • 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
    সেলের প্রথম দিন Oppo K14 Plus 5G ফোন 4,000 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে। দাম 29,999 টাকা থেকে শুরু হলেও একাধিক ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ড ও UPI পেমেন্ট অ্যাপে 4,000 টাকা ছাড় মিলবে। 26,000 টাকার মধ্যে এই ফোনে 8,000mAh ব্যাটারি, 144Hz AMOLED স্ক্রিন, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও OIS ক্যামেরা মিলবে। ডিভাইসটি MediaTek Dimensity 7360 Max প্রসেসর, IP69K রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টের সঙ্গে এসেছে।
  • iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
    iQOO 16-এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 86,000 টাকা থেকে শুরু হচ্ছে। এটি ছয়টি জনপ্রিয় মোবাইল ভিডিও গেমে একইসাথে 165 এফপিএস ফ্রেম ইন্টারপোলেশন এবং 2K রেজোলিউশন সাপোর্ট করে। এতে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর, Q4 গেমিং চিপ, ফুল-সিন রে ট্রেসিং, 165 fps গেমিং, ও 8,500 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। অন্যান্য ফিচার্সের মধ্যে 100x জুম ক্যামেরা, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 8,400mAh ব্যাটারি ও IP68 + IP69 রেটিং উল্লেখযোগ্য। iQOO 16 স্মার্টফোনের পিছনের তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
  • MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
    সম্প্রতি Vivo V80-এর বক্স MRP ফাঁস হয়েছিল। আর এখন আসল দাম প্রকাশ্যে এসেছে। ফোনটি তিনটি স্টোরেজ অপশনে বিক্রি হবে বলে জানা গিয়েছে। এটি তার পূর্বসূরী Vivo V70-এর তুলনায় অনেকটা বেশি দামে আসছে। খবর সত্যি হলে, Vivo V80 মডেলের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 63,000 টাকায় লঞ্চ হতে পারে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ যথাক্রমে 70,000 টাকা ও 80,000 টাকায় আসতে পারে। এটি ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6 তারিখে।
  • দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
    জানা গিয়েছে, Vivo V80 ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বক্স এমআরপি হল 1,19,999 টাকা। তবে স্মার্টফোনের বক্স প্রাইস আসল দামের চেয়ে বেশি হয়, তাই বিক্রয়মূল্য অনেক কম হবে। সূত্রের দাবি, ফোনের বাজারমূল্য 60,000 টাকার বেশি হতে পারে। এটি ভারতে অক্টোবর 6 লঞ্চ হবে। ফোনটি ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, Flipkart, Amazon, ও অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
  • আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
    Oppo K14 Plus 5G মডেলের জন্য ফ্লিপকার্টে তৈরি বিশেষ মাইক্রোসাইটটি আপডেট করে সম্ভাব্য দামের আভাস দিয়েছে কোম্পানি। ভারতে ফোনটির দাম হবে 45,000 টাকার মধ্যে। Oppo দাবি করছে যে, এটি ওই দামের রেঞ্জে দেশের সবচেয়ে স্মুথ ফোন হতে চলেছে। বর্তমানে ভারতে Oppo K14 সিরিজের তিনটি ফোন পাওয়া যাচ্ছে — Oppo K14 5G, Oppo K14x 5G, এবং Oppo K14 Lite (4G)। ফোনগুলির দাম যথাক্রমে 25,999, 18,999, ও 16,999 টাকা থেকে শুরু। অর্থাৎ, Oppo K14 Plus 5G লাইনআপের সবচেয়ে দামি মডেল হবে।
  • 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
    Lava Shark 2 Pro 5G নামে একটি নতুন স্মার্টফোনের টিজার প্রকাশ হয়েছে। এটি সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে বাজারে আসতে পারে। ফোনের দাম 15,000 টাকার আশেপাশে থাকতে পারে। লাভা এখনও আসন্ন স্মার্টফোনের কোনও স্পেসিফিকেশন বা ফিচার প্রকাশ করেনি, তবে সূত্র মারফত একাধিক তথ্য ফাঁস হয়েছে। এতে 6,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, Unisoc T8200 প্রসেসর, ও 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকতে পারে।
  • Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
    Mivi One 5G ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। এটি ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর ব্যবহার করে, যা 15,000 টাকার মধ্যে অন্য স্মার্টফোনে পাবেন না। Mivi One 5G-এ 6,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, IP64 রেটিং, SD কার্ড সাপোর্ট, এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
  • 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
    অক্টোবর 6 ভারতে লঞ্চ হবে Vivo V80। কোম্পানি এই ফোনের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও একাধিক ফিচার্স প্রকাশ করেছে। ফোনটি Zeiss-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসছে। এটি 4K সিনেমাটিক ভিডিও রেকর্ড করতে পারবে। ফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে আসছে। 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে 1.5K রেজোলিউশন, 5,000 নিট পিক ব্রাইটনেস, এবং 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। হ্যান্ডসেটে 30টির বেশি কৃত্রিম মেধা-চালিত ক্রিয়েটিভ টুল এবং লাইভ স্টিকার কোলাজ রয়েছে।
  • দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
    Lava Virat Curve 5G সোমবার ভারতে লঞ্চ হয়েছে। এটি কার্ভড AMOLED ডিসপ্লের ও মিনি রিয়ার স্ক্রিন পেয়েছে। ক্যামেরার নিচে মিনি ডিসপ্লে অবস্থিত। এতে ইনকামিং কল এবং নোটিফিকেশন দেখা যাবে। এর মাধ্যমে মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করা যাবে। পিছনের স্ক্রিনে ব্যাটারির পার্সেন্টেজ দেখার সুবিধা রয়েছে। এটি নিজের পছন্দমতো টেক্সট, টেক্সট, এবং ইমোজি দিয়ে কাস্টমাইজ করা যাবে। ফোনে ক্লিন Android 16 OS, 6,000mAh ব্যাটারি, স্টেরিও স্পিকার, ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
    আগস্টে Motorola Edge 70 Fusion-এর 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা থেকে বেড়ে 33,999 টাকা হয়েছিল। কিন্তু এখন ফোনটি ফ্লিপকার্টে 30,000 টাকায় বিক্রি হচ্ছে। Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,550 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে সাশ্রয়ের অঙ্ক পৌঁছে যাবে 4,500 টাকার উপরে।
  • 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
    Vivo X300 Pro ফ্লিপকার্টে 1,19,999 টাকায় লিস্টেড আছে। এটি 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। ফোনের প্রোডাক্ট পেজ থেকে জানা গিয়েছে, SBI, Axis ও HDFC ব্যাঙ্কের 9 মাসের নো-কস্ট EMI স্কিমে 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, সরাসরি SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 10,000 টাকা ছাড় পাবে ক্রেতারা। ভিভোর এই ফোনের মুখ্য আকর্ষণ ক্যামেরা সেটআপ৷ এটি 50 মেগাপিক্সেল Sony-LYT-828 মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল HPB APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স অফার করে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

000 Features - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »