Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল

Itel City 300 5G ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে।

Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল

Photo Credit: Itel

Itel City 300 5G Has a premium design

হাইলাইট
  • Itel City 300 5G প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে এসেছে
  • এই স্মার্টফোনে 120Hz পাঞ্চ-হোল ডিসপ্লে ও Unisoc 5G প্রসেসর আছে
  • Itel City 300 5G একটাই মেমোরি অপশনে উপলব্ধ
বিজ্ঞাপন

Itel City 300 5G ভারতে লঞ্চ হয়েছে। আইটেলের এই নতুন 5G স্মার্টফোন 15,000 টাকারও কম দামে এ দেশে এসেছে। এটি প্রিমিয়াম ফিউচারিস্টিক ডিজাইন পেয়েছে, যা প্রথম দর্শনেই নজর কাড়তে বাধ্য। ফোনটিতে 10টি 5G ব্যান্ডের সাপোর্ট, Ultralink ফ্রি কলিং টেকনোলজি, 3.5 মিমি অডিও জ্যাক, এবং অটোফোকাস রিয়ার ক্যামেরা রয়েছে। Itel City 300 5G ব্লোটওয়্যার-মুক্ত Android OS, 2K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও Unisoc 5G চিপসেটের সঙ্গে এসেছে। এই ডিভাইসে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 120Hz ডিসপ্লে, ও টাইপ সি চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছে।

Itel City 300 5G দাম

Itel City 300 5G ভারতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টার্নাল স্টোরেজের একটাই কনফিগারেশনে লঞ্চ হয়েছে। ফোনের দাম 14,999 টাকা রেখেছে কোম্পানি। এটি কোম্পানির ওয়েবসাইটে শুধু ব্লু কালার অপশনে লিস্টেড থাকতে দেখা গিয়েছে।

Itel City 300 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

আইটেল সিটি 300 5G মডেলে 6.67 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই IPS LCD প্যানেল 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 450 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনে আইফোনের স্টাইলে ডায়নামিক বার দেওয়া হয়েছে৷ ফ্রন্ট ক্যামেরা কাটআউটের চারপাশে কল, নেভিগেশন, মিউজিক, ও চার্জিং-সহ বিভিন্ন নোটিফিকেশন ফুটে উঠবে।

আইটেলের নতুন স্মার্টফোন 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত অক্টা-কোর Unisoc T8200 প্রসেসরে রান করে। 2.3 গিগাহার্টজ পিক ক্লক স্পিডযুক্ত চিপসেটটির সঙ্গে Mali-G57 MC2 GPU যুক্ত আছে। ডিভাইসের র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি ( 4 জিবি ফিজিক্যাল + 8 জিবি ডাইনামিক) বাড়ানো যাবে। আবার SD কার্ডের মাধ্যমে অনবোর্ড স্টোরেজ বৃদ্ধি করা যাবে।

Itel City 300 5G ফোনের ব্যাক প্যানেলে একটি 13 মেগাপিক্সেল A ক্যামেরা আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে f/2.2 অ্যাপারচারের সঙ্গে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে এইচডিআর এবং বিউটি মোড দেওয়া হয়েছে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android 16 Go এডিশনে চলে, যা কম দামি স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন।

কোম্পানির ওয়েবসাইটে Itel City 300 5G ফোনের স্পেসিফিকেশন সেকশনে 5,000mAh ব্যাটারি ও 10W চার্জিং সাপোর্ট থাকার কথা উল্লেখ আছে।  ফোনটিতে ফেস আনলক, ব্লুটুথ 5.0, এবং ডুয়াল সিমের সুবিধা মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  2. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  3. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  4. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  5. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  6. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  7. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  8. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  9. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  10. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »