000 Price In India

000 Price In India - ख़बरें

  • সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
    Poco X8 Power ফ্লিপকার্টে 30,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের বেস মডেলের দাম। সেপ্টেম্বরের শুরুতে লঞ্চের সময় প্রাইস ছিল 35,999 টাকা। এছাড়াও, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ডে দাম মেটালে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। সমস্ত অফার অন্তর্ভুক্ত করে পোকোর ফোনের দাম নেমে আসবে 27,999 টাকায়, যা লঞ্চ প্রাইসের তুলনায় 8,000 টাকা কম। আবার এসবিআই এবং এইচডিএফসি ক্রেডিট কার্ডে 3 থেকে 9 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশনে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
    36,999 টাকা দামের ফোন এখন 24,499 টাকায় কেনার সুযোগ। মেমোরি চিপের ঘাটতির কারণে যেখানে একের পর এক নতুন এবং পুরনো ফোনের দাম বাড়ছে, সেখানে এখন Samsung Galaxy A36 5G অবিশ্বাস্য ছাড়ের সঙ্গে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। এটি ই-কমার্স প্ল্যাটফর্মটিতে 24,499 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। সেপ্টেম্বরের শেষে ফোনের দাম বেড়ে 36,999 টাকা হয়েছিল। কোম্পানি সরাসরি 12,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে 1,225 টাকা ক্যাশব্যাক মিলবে।
  • Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
    Karbonn Rebel ও Rebel Pro ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে অফারে Rebel মডেল 11,999 টাকায় কেনা যাবে। অন্য দিকে, Rebel Pro পাওয়া যাবে 12,499 টাকায়। আবার দুই ফোনে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। ফলে দাম যথাক্রমে 10,999 টাকা এবং 11,499 টাকায় নেমে আসবে। ফোনগুলি MediaTek Helio G81 প্রসেসর, 64 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, IP64 রেটিং, 7,000mAh পর্যন্ত ক্ষমতার ব্যাটারি, এবং সর্বোচ্চ 120 হার্টজ ডিসপ্লের সঙ্গে এসেছে। দুই ফোনই পিওর Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনে আগে থেকে কোনও থার্ড পার্টি অ্যাপ থাকবে না।
  • দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
    Vivo V80 ভারতে লঞ্চ হয়েছে অক্টোবরের প্রথমে। এই ফোনের দাম 62,999 টাকা থেকে শুরু হচ্ছে। কিন্তু এখন বেস মডেলে 9,000 টাকারও বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সরাসরি এত দাম কমেনি, তবে Flipkart Big Bang Diwali সেলে কার্ড অফারে বিপুল টাকা ছাড় দেওয়া হচ্ছে। HDFC, SBI, ICICI, Axis, Flipkart SBI, এবং Flipkart Axis ক্রেডিট কার্ডে নো কস্ট EMI অপশনেও 6,000 টাকার বেশি ছাড় মিলবে।
  • Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
    Apple তাদের বহু প্রতীক্ষিত টাচস্ক্রিন MacBook Pro লঞ্চ করেছে। দাম 3,49,000 টাকা থেকে শুরু। ল্যাপটপ 14 ইঞ্চি ও 16 ইঞ্চি ROLED XDR OLED স্ক্রিন অপশনে এসেছে। ডিভাইসটি M5 Pro বা M5 Max চিপসেট ভ্যারিয়েন্টের মধ্যে বেছে নেওয়া যাবে। Apple দাবি করছে, টাচস্ক্রিন MacBook Pro ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত ভারী কাজ সহজেই করতে পারবে। এতে মেগাপিক্সেল ওয়েবক্যাম, 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, ছ'টি হাই-ফিডেলিটি স্পিকার, macOS 27 Golden Gate অপারেটিং সিস্টেম, এবং ডাইনামিক আইল্যান্ড রয়েছে।
  • OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
    Apple MacBook Pro ল্যাপটপের নতুন মডেল লঞ্চ করল। MacBook Pro (2026) পাওয়ারফুল M6 চিপসেট দ্বারা চালিত। এতে 12টি কোর নিয়ে গঠিত CPU রয়েছে। এটি সংস্থার প্রথম 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ডেস্কটপ গ্রেড প্রসেসর। M6 কনফিগারেশন শুধু 14 ইঞ্চি মডেলে উপলব্ধ। MacBook Pro লাইনআপে প্রথমবার OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিভাইসে 24 ঘন্টা ব্যাটারি লাইফ, 32 জিবি পর্যন্ত ইউনিফায়েড মেমরি, Siri AI সাপোর্ট, ও 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা পাওয়া যাবে। দাম 2,39,000 টাকা থেকে শুরু। বেস মডেলে 1 টিবি স্টোরেজ আছে।
  • ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
    Infinix GT 50 Pro বুধবার লঞ্চ হয়েছে ভারতে। এটি দেশের প্রথম স্মার্টফোন যা লিকুইড কুলিং সিস্টেমের সঙ্গে এসেছে। এতে শোল্ডার ট্রিগার বাটন থাকার ফলে শুধুমাত্র টাচস্ক্রিনের উপর নির্ভর থাকতে হবে না। গেম খেলার সময় অতিরিক্ত কন্ট্রোল পাওয়া যাবে। ফোনটি 69,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনে উপলব্ধ। ফোনটি ভিডিও গেম কনসোলে রূপান্তরিত করা যাবে। 24,999 টাকার গেমিং অ্যাক্সেসরিজ ফ্রি-তে দিচ্ছে সংস্থা। বক্সের মধ্যে 10,999 টাকা দামের GT NX স্টেশন, 10,000 টাকার GT NX কন্ট্রোলার, ও 4,000 টাকার GT MagCharge কুলার অর্ন্তভুক্ত আছে।
  • দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন
    Nothing Phone 4b-এর বেস 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 29,999 টাকায় তালিকাভুক্ত আছে। এটি লঞ্চের সময় দাম ছিল 35,999 টাকা। অর্থাৎ সরাসরি 6,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পুরো দাম মেটালে অথবা নো কস্ট ইএমআই প্ল্যানে কিনলে 4,000 টাকা অতিরিক্ত ছাড় মিলবে। ফলে দাম 25,999 টাকায় নেমে আসবে ও মোট 10,000 টাকা সাশ্রয় হবে। এসবিআই, আইসিআইসিআই, ও অ্যাক্সিস ক্রেডিট কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। গুগল পে, সুপারমানি, ফোনপে, পেটিএম, এবং ক্রেডের মাধ্যমে পেমেন্ট করলেও একই অঙ্কের ছাড় মিলবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড থাকলে 4,350 টাকা ক্যাশব্যাক আসবে। বর্তমানে স্মার্টফোন মার্কেটে যা ডামাডোল পরিস্থিতি, তাতে 25,999 টাকায় Nothing Phone 4b দুর্দান্ত ডিল।
  • 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
    Samsung Galaxy A36 5G এখন ফ্লিপকার্টে 25,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। সেপ্টেম্বরে ফোনটির বেস মডেলের দাম 33,999 টাকা থেকে বেড়ে 36,999 টাকা হয়েছিল। অর্থাৎ, কোম্পানি সরাসরি 11,000 টাকা ছাড় দিচ্ছে। আবার ক্রেতারা 1,000 টাকার কুপন ব্যবহার করে 24,999 টাকায় কেনার সুযোগ পাবে। এছাড়াও, Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,250 টাকা ক্যাশব্যাক মিলবে। HDFC, SBI, ও Flipkart EMI-তে নো কস্ট ইএমআই অফার দেওয়া হচ্ছে।
  • Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
    Oppo 22.5W Power Bank 10,000 লঞ্চ হয়েছে ভারতে। এতে 10,000mAh ব্যাটারি রয়েছে, যা 22.5 ওয়াট আউটপুট দিতে পারবে। পাওয়ার ব্যাঙ্কটিতে 150 মিমি লম্বা ব্রেইডেড ইউএসবি-সি তার রয়েছে। একটি ইউএসবি-সি পোর্ট ও ইউএসবি-এ পোর্ট থাকার কারণে একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ দেওয়া যাবে৷ এটি বিমানে হ্যান্ডব্যাগ বা ব্যাকপ্যাকে করে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত নিয়ম মেনে তৈরি হয়েছে। চার্জ করার সময় পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি ও সংযুক্ত ডিভাইস সুরক্ষিত রাখতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
  • iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
    iPhone Duo ভারতে লঞ্চের প্রায় দেড় মাসের মাথায় বিক্রি শুরু হল। ফোনের দাম 2,99,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 256 জিবি স্টোরেজের সাথে এসেছে। 512 জিবি ও 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 3,24,999 টাকা ও 3,74,999 টাকা। টপ 2 টিবি স্টোরেজ অপশন 4,49,900 টাকায় এসেছে। পুরনো আইফোন এক্সচেঞ্জ করে 81,500 টাকা পর্যন্ত ক্রেডিট। অধিকাংশ ব্যাঙ্কের কার্ডে 12 মাসের নো-কস্ট EMI অফার দেওয়া হচ্ছে। এছাড়াও, American Express, ICICI বা Axis কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 7,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলবে।
  • Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
    Oppo K14 Plus 5G ভারতে তিনটি স্টোরেজ অপশনে উপলব্ধ। বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 29,999 টাকা থেকে বেড়ে 32,999 টাকা হয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 4,000 টাকা এবং 5,000 বেড়েছে। এখন কিনতে খরচ হবে যথাক্রমে 36,999 টাকা ও 40,999 টাকা। Oppo Reno 16 কিনতে সর্বাধিক 7,000 টাকা অতিরিক্ত খরচ হবে। ফোনের 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম 66,999 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 72,999 টাকা হয়েছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 72,999 টাকা থেকে বেড়ে হয়েছে 79,999 টাকা। এর নতুন 8 জিবি র‍্যাম লঞ্চ হয়েছে, যার দাম 65,999 টাকা।
  • 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
    Google Pixel 9 Pro Fold এখন অ্যামাজনে 1,23,900 টাকায় লিস্টেড আছে। ফোনটি 2024 সালের আগস্ট মাসে লঞ্চ হয়েছিল ভারতে। তখন 16 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম ছিল 1,72,999 টাকা। অর্থাৎ, সরাসরি 49,099 টাকা ডিসকাউন্ট। এই ফোনের ভিতরে 8 ইঞ্চি ফোল্ডেবল এলটিপিও ওলেড স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 2,700 নিট ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে।
  • 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
    মঙ্গলবার থেকে Samsung Galaxy F70 5G ফোনের বিক্রি আরম্ভ হয়েছে। ফ্লিপকার্টে সেলের প্রথম দিন এটি 18,000 টাকার কমে যাবে। দাম 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। এতে 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 22,999 টাকা। ক্রেতারা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে স্টার্টিং প্রাইস 17,999 টাকায় নেমে আসবে। একাধিক ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI অপশন মিলছে।
  • Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
    Samsung Galaxy F70 5G লঞ্চ হল ভারতে। এটি 20,000 টাকার নিচে যে সব ফিচার্সের সঙ্গে এসেছে, তা বর্তমানে অন্য কোনও বাজেট ফোনে নেই। এতে সুপার অ্যামোলেড FHD+ ডিসপ্লে, Corning Gorilla Glass Victus প্রোটেকশন, ও Exynos 1330 প্রসেসর রয়েছে। এটি OIS প্রযুক্তিসম্পন্ন 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি, NFC, ও সার্কেল টু সার্চ ফিচার অফার করে। Samsung এই স্মার্টফোনে ছয়টি মেজর Android OS আপগ্রেড দেবে।

000 Price In India - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »