Samsung Galaxy A36 5G এখন 30,000 টাকার মধ্যে অন্যতম সেরা অলরাউন্ডার স্মার্টফোন।
Photo Credit: Samsung
Samsung Galaxy A36 5G is equipped with 8GB RAM
30,000 টাকার মধ্যে ভাল স্মার্টফোন খুঁজছেন? 36,999 টাকা দামের ফোন এখন পাওয়া যাচ্ছে 25,999 টাকায়। এমনই অবিশ্বাস্য ডিসকাউন্টের সঙ্গে ফ্লিপকার্টে কেনা যাচ্ছে Samsung Galaxy A36 5G৷ ই-কমার্স সংস্থাটি সীমিত সময়ের জন্য 1,000 টাকা কুপন ছাড়ও দিচ্ছে। ফলে এই ফোনের কার্যকর দাম 24,999 টাকায় আসবে। 2025 সালের মার্চে বাজারে এলেও, Galaxy A36 5G ছয়টি মেজর Android OS আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। এটি Super AMOLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, IP67 রেটিং, 8 জিবি র্যাম, এবং Snapdragon প্রসেসরের সাথে এসেছে।
Samsung Galaxy A36 5G এখন ফ্লিপকার্টে 25,999 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। সেপ্টেম্বরে ফোনটির দাম 33,999 টাকা থেকে বেড়ে 36,999 টাকা হয়েছিল। অর্থাৎ, কোম্পানি সরাসরি 11,000 টাকা ছাড় দিচ্ছে। আবার ক্রেতারা 1,000 টাকার কুপন ব্যবহার করে 24,999 টাকায় কেনার সুযোগ পাবে।
আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,250 টাকা ক্যাশব্যাক মিলবে। HDFC, SBI, ও Flipkart EMI-তে নো কস্ট ইএমআই অফার দেওয়া হচ্ছে। এটি অওসম ল্যাভেন্ডার, ডার্ক ব্লু, এবং ডার্ক গ্রীন কালার অপশনে উপলব্ধ।
স্পেসিফিকেশন বা ফিচার্সের কথা বললে, Galaxy A36 5G মডেলের সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ কভার আছে। ডিভাইসটি Android 21 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।
স্যামসাং গ্যালাক্সি এ36 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সামনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।
স্যামসাং-এর এই স্মার্টফোন Snapdragon 6 Gen 3 প্রসেসর ব্যবহার করেছে। এতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসে স্টেরিও স্পিকার, গ্লাস ব্যাক প্যানেল, এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Wolfenstein 3 Is Officially in Production at MachineGames, Xbox Confirms
LinkedIn Testing Frequent Profile Viewer Feature for Premium Subscribers: Report