OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন

ভারতে MacBook Pro (2026) ল্যাপটপের দাম 2,39,000 টাকা থেকে শুরু হচ্ছে।

OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন

Photo Credit: Apple

MacBook Pro (2026) features a 14.2-inch Liquid Retina XDR OLED display

হাইলাইট
  • 14 ইঞ্চির MacBook Pro রান করে M6 চিপসেটে
  • Apple প্রথমবার এই সিরিজের ল্যাপটপে OLED ডিসপ্লে ব্যবহার করেছে
  • MacBook Pro (2026) সর্বোচ্চ 4 টিবি স্টোরেজের সাথে এসেছে
বিজ্ঞাপন

Apple MacBook Pro ল্যাপটপের নতুন মডেল লঞ্চ করল। এই ফ্ল্যাগশিপ ল্যাপটপ টেক জায়ান্টটির 'প্রো এন্ড টেল' ইভেন্টের এক দিন আগে আত্মপ্রকাশ করেছে। নয়া MacBook Pro (2026) পাওয়ারফুল M6 চিপসেট দ্বারা চালিত। এতে 12টি কোর নিয়ে গঠিত CPU রয়েছে। এটি সংস্থার প্রথম 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ডেস্কটপ গ্রেড প্রসেসর। M6 কনফিগারেশন শুধু 14 ইঞ্চি মডেলে উপলব্ধ। MacBook Pro লাইনআপে প্রথমবার OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিভাইসে 24 ঘন্টা ব্যাটারি লাইফ, 32 জিবি পর্যন্ত ইউনিফায়েড মেমরি, Siri AI সাপোর্ট, ও 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা পাওয়া যাবে।

MacBook Pro (2026) দাম

MacBook Pro (2026) ল্যাপটপের দাম 2,39,000 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 16 জিবি ইউনিফায়েড মেমরি ও 1 টিবি স্টোরেজ আছে। 24 জিবি ও 32 জিবি মেমরির জন্য যথাক্রমে 24,000 টাকা ও 48,000 টাকা অতিরিক্ত খরচ করতে হবে। ল্যাপটপটি স্পেস ব্ল্যাক ও সিলভার কালার অপশনে এসেছে।

Apple ল্যাপটপের 2 টিবি ও 4 টিবি স্টোরেজ ভার্সনও নিয়ে এসেছে। এর জন্য বেস মডেলের তুলনায় যথাক্রমে 60,000 টাকা ও 1,80,000 টাকা বেশি খরচ করতে হবে। এছাড়াও, ন্যানো-টেক্সচার ডিসপ্লে চাইলে আরও 18,000 টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। নভেম্বর 6 থেকে Apple India অনলাইন স্টোরে বিক্রি শুরু হচ্ছে।

নতুন ম্যাকবুক প্রো (2026) 14.2 ইঞ্চি ওলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,600 নিট পিক ব্রাইটনেস, 1 বিলিয়ন কালার, 3,024 x 1,964 পিক্সেল রেজোলিউশন, ও P3 ওয়াইড কালার গ্যামেট অফার করে। ল্যাপটপে 72.4Wh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 96W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অ্যাপলের দাবি, একবার চার্জে 24 ঘন্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে।

দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য MacBook Pro-র সমাদর বিশ্বজুড়ে। এতে 12টি কোরের সিপিইউ আছে, যা দুটি সুপার কোর, চারটি পারফরম্যান্স কোর, এবং ছয়টি এফিশিয়েন্সি কোর নিয়ে গঠিত। এই চিপসেটে 16টি কোরের নিউরাল ইঞ্জিন রয়েছে। M6 পূর্বসূরি M5-এর তুলনায় দ্বিগুণ কর্মক্ষমতা প্রদান করবে বলে জানানো হয়েছে।

Apple-এর দাবি, M6 চিপসেটের কারণে 13 ইঞ্চির M1 প্রসেসর চালিত MacBook Pro-র তুলনায় একাধিক আপগ্রেড লক্ষ্য করা যাবে। উদাহরণস্বরূপ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের প্রম্পট প্রসেসিংয়ের সময় প্রথম টোকেন তৈরি হতে 13 গুণ কম সময় লাগবে। এছাড়াও, ব্লেন্ডারে রে-ট্রেসিংয়ের সঙ্গে রেন্ডারিং স্পিড 11.7 গুণ বাড়বে।

MacBook Pro (2026) কোম্পানির ব্যাকলিট ম্যাজিক কিবোর্ড, 3.5 মিমি অডিও জ্যাক, N1 নেটওয়ার্কিং চিপ, Wi-Fi 7 কানেক্টিভিটি, এবং macOS 27 সফটওয়্যারের সঙ্গে এসেছে। ল্যাপটপটি 15.5 মিমি পুরু ও ওজন 1.55 কেজি।

  • KEY SPECS
  • NEWS
Display size 14.20-inch
Display resolution 3024x1964 pixels
Touchscreen No
RAM 16GB
OS macOS
SSD 1TB
Weight 1.55 kg
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  2. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  3. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  4. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
  5. ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
  6. দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন
  7. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  8. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  9. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  10. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »