36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ

Samsung Galaxy A36 5G-এর দাম বৃদ্ধি পেয়ে সেপ্টেম্বরের শেষে 36,999 টাকায় পৌঁছে গিয়েছিল।

36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ

Photo Credit: Samsung

Samsung Galaxy A36 5G is offered at Rs. 24,499 for its 8GB RAM variant

হাইলাইট
  • Samsung Galaxy A36 5G কার্ড অফার ছাড়াই 24,499 টাকায় কেনা যাবে
  • এটি বর্তমানে 25,000 টাকার মধ্যে অন্যতম ভ্যালু ফর মানি স্মার্টফোন
  • Samsung তাদের এই ফোনে 2031 সাল পর্যন্ত Android আপগ্রেড দেবে
বিজ্ঞাপন

25,000 টাকার কমে ভাল স্মার্টফোন খুঁজছেন? 36,999 টাকা দামের ফোন এখন 24,499 টাকায় কেনার সুযোগ। মেমোরি চিপের ঘাটতির কারণে যেখানে একের পর এক নতুন এবং পুরনো ফোনের দাম বাড়ছে, সেখানে এখন Samsung Galaxy A36 5G অবিশ্বাস্য ডিসকাউন্টের সঙ্গে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। 2025 সালের মার্চে বাজারে এলেও, Galaxy A36 5G ছয়টি মেজর Android OS আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। ফলে 2031 সাল পর্যন্ত সফটওয়্যার সম্পর্কিত ত্রুটির ভয় থাকবে না। স্যামসাংয়ের এই স্মার্টফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 8 জিবি পর্যন্ত র‍্যাম, ও sAMOLED ডিসপ্লে রয়েছে।

Samsung Galaxy A36 5G বিক্রি হচ্ছে 12,500 টাকা ডিসকাউন্টে

Samsung Galaxy A36 5G এখন ফ্লিপকার্টে 24,499 টাকায় লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম। সেপ্টেম্বরের শেষে এই ফোনের দাম বেড়ে 36,999 টাকা হয়েছিল। অর্থাৎ, কোম্পানি সরাসরি 12,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। আবার Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 1,225 টাকা ক্যাশব্যাক মিলবে।

প্রতিবেদন লেখার সময় প্রোডাক্ট পেজে কোনও ব্যাঙ্কের কার্ডে নো-কস্ট ইএমআই অপশন ছিল না। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ডে তিন মাসের মাসিক কিস্তির প্ল্যানে 3,000 টাকা অতিরিক্ত ছাড় থাকতে দেখা গিয়েছে। ফোনটি অওসম ল্যাভেন্ডার, ডার্ক ব্লু, এবং ডার্ক গ্রীন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Samsung Galaxy A36 5G কেন কিনবেন?

স্যামসাংয়ের এই ফোন 25,000 টাকার নিচে অলরাউন্ড ফিচার্স ও পারফরম্যান্স অফার করে। এটি  6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিনের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,900 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) অফার করে। ডিসপ্লের উপর Corning Gorilla Glass Victus+ কভার আছে। বায়োমেট্রিক সিকিরিটির জন্য ডিসপ্লের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ36 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তিসম্পন্ন 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত।

ফোনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই স্মার্টফোন স্ন্যাপড্রাগন 6 জেন 3 প্রসেসর দ্বারা চালিত। এটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত ও পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  2. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  3. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  4. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  5. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  6. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  7. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  8. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  9. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  10. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »