দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন

Nothing Phone 4b-এর বেস 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ লঞ্চের সময় দাম ছিল 35,999 টাকা।

দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন

Photo Credit: Nothing

Nothing Phone 4b features the Glyph Bar interface on its back

হাইলাইট
  • Nothing Phone 4b লঞ্চ প্রাইসের তুলনায় 10,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে
  • সরাসরি দাম কমার পাশাপাশি ব্যাঙ্ক ডিসকাউন্ট রয়েছে
  • Nothing Phone 4b-এর 6 জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে অফার মিলছে
বিজ্ঞাপন

বুধবার থেকেই শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল। ইতিমধ্যেই বিভিন্ন বাজেটের ফোনে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে ফ্লিপকার্ট। তবে দিওয়ালি সেল লাইভ হওয়ার আগেই বাম্পার অফার মিলছে Nothing Phone 4b মডেলে। অফিশিয়াল লঞ্চ হওয়ার সময় যে দাম ছিল, স্মার্টফোনটি এখন তার থেকে 10,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে। সরাসরি দাম কমানো ছাড়াও, নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এই ফোনেও Nothing Phone 4a-এর মতো দেখতে ভার্টিক্যাল গ্লিফ বার আছে, যা 45টি ছোট ছোট এলইডি লাইট নিয়ে গঠিত। এটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 120 FPS গেমিং সাপোর্ট, NFC, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও ডুয়াল স্টেরিও স্পিকারের মতো ফিচার্সের সঙ্গে এসেছে।

Nothing Phone 4b পাওয়া যাচ্ছে 10,000 টাকা ছাড়ে

Nothing Phone 4b-এর বেস 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 29,999 টাকায় তালিকাভুক্ত আছে। এটি লঞ্চের সময় দাম ছিল 35,999 টাকা। অর্থাৎ সরাসরি 6,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পুরো দাম মেটালে অথবা নো কস্ট ইএমআই প্ল্যানে কিনলে 4,000 টাকা অতিরিক্ত ছাড় মিলবে। ফলে দাম 25,999 টাকায় নেমে আসবে ও গ্রাহকদের মোট 10,000 টাকা সাশ্রয় হবে।

ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড থাকলে 4,350 টাকা ক্যাশব্যাক আসবে। এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই, ও অ্যাক্সিস ক্রেডিট কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। গুগল পে, সুপারমানি, ফোনপে, পেটিএম, এবং ক্রেডের মাধ্যমে পেমেন্ট করলেও একই অঙ্কের ছাড় মিলবে।

Nothing Phone 4b কেন কিনবেন?

বর্তমানে স্মার্টফোন মার্কেটে যা ডামাডোল পরিস্থিতি, তাতে 25,999 টাকায় Nothing Phone 4b দুর্দান্ত ডিল। এতে Snapdragon 6 Gen 4 প্রসেসর পেয়ে যাচ্ছেন। ফোনে পাওয়ার ব্যাকআপ দেয় 6,000mAh ব্যাটারি। এটি 33W ফাস্ট চার্জারের মাধ্যমে 0-50 এবং 50-100 শতাংশ চার্জ হতে যথাক্রমে 27 মিনিট ও 80 মিনিট সময় নেবে। ফোনটি সাদা, কালো, এবং নীল রঙে উপলব্ধ।

Nothing Phone 4b ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটি 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

নাথিং ফোন 4বি 6.78 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টলড আছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সফটওয়্যার আপডেট দেবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  2. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  3. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  4. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  5. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  6. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  7. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  8. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  9. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  10. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »