কম দামে বেশি ফিচার! এসে গেল Oppo A12

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 এপ্রিল 2020 20:23 IST
হাইলাইট
  • Oppo A12 তে থাকছে ওয়াটার-ড্রপ নচ
  • ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে
  • সেলফি তোলার জন্য থাকছে 5MP ক্যামেরা

Oppo A12 -এ থাকছে MediaTek Helio P35 চিপসেট

নতুন সপ্তাহের শুরুতেই আরও একটি নতুন ফোন নিয়ে এল Oppo। সোমবার বাজারে এসেছে Oppo A12। এই ফোনের পিছনে একাধিক Realme ফোনের মতো ডায়মন্ড কাট ডিজাইন দেখা যাবে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। কম দামের এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট ও 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

Oppo A12-র দাম

আপাতত ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে Oppo A12। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 12,300 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।

12GB RAM, 5G সাপোর্ট সহ লঞ্চ হল Oppo Find X2 Lite

Oppo A12-এর পিছনে থাকছে ডায়মন্ড কাট ফিনিশ

Advertisement

Oppo A12 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Oppo A12-এ Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 6.1.2 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। 450nits ব্রাইটনেসের এই ডিসপ্লের উপরে Gorilla Glass 3-র সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ।

Oppo A12-এর পিছনে ডুয়াল ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Bluetooth 5.0, GPS, Beidu ও Glonass। ফোনের ভিতরে রয়েছে 4,320 mAh ব্যাটারি। যদিও এই ফোনে কোন ফাস্ট চার্জিং থাকছে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.