ভারতে আরও সস্তা হল Oppo A3s

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 অক্টোবর 2018 13:17 IST
হাইলাইট
  • লঞ্চের সময় Oppo A3s ফোনের দাম ছিল ১০,৯৯০ টাকা
  • ফোনের দাম এক হাজার টাকা কমে হল 9,990 টাকা
  • 2GB RAM আর 16 GB স্টরেজ ভেরিয়েন্টে Oppo A3s পাওয়া যায়

লঞ্চের সময় 2GB RAM আর 16 GB স্টরেজ ভেরিয়েন্টে Oppo A3s ফোনের দাম ছিল 10,990 টাকা

 

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Oppo A3s। লঞ্চের সময় 2GB RAM আর 16 GB স্টরেজ ভেরিয়েন্টে Oppo A3s ফোনের দাম ছিল 10,990 টাকা। এবার এই ফোনের দাম এক হাজার টাকা কমে হল 9,990 টাকা। Oppo A3s এর অন্যতম প্রধান আকর্ষন এই ফোনের ডুয়াল ক্যামেরা সেট আপ, ‘সুপার ফুল স্ক্রিন ডিসপ্লে' আর বিশাল 4230 mAh ব্যাটারি। 

Advertisement

মুম্বাইয়ের জনপ্রিয় রিটেলার মহেশ টেলিকম জানিয়েছে 9,999 টাকায় তাদের দোকানে Oppo A3s পাওয়া যাচ্ছে। Gadgets360 র কাছে এই খবরের সত্যতা স্বীকার করীছে Oppo। তবে অনলাইনে Amazon, Flipkart ও Paytm এ এখনবো পুরনো দামে বিক্রি হচ্ছে এই ফোন।

Oppo A3s স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo A3s এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A3s এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ‘সুপার ফুল স্ক্রিন' ডিসপ্লে। Oppo A3s এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 2GB RAM। Oppo A3s এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A3s তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।

16GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A3s পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A3s এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A3s এর  ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
  2. SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য
  3. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  4. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  5. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  6. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
  7. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  8. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  9. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  10. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.