আবার সস্তা হল Oppo A3s

Gadgets360 কে Oppo জানিয়েছে 8,990 টাকায় Oppo A3s বিক্রি শুরু হয়েছে। অফলাইন ও অনলাইনে নতুন দাম প্রযোজ্য হবে। অনলাইনে Amazon, Flipkart ও Paytm এ ইতিমধ্যেই নতুন দামে বিক্রি হচ্ছে Oppo A3s।

আবার সস্তা হল Oppo A3s

লঞ্চের সময় 2GB RAM আর 16 GB স্টোরেজ ভেরিয়েন্টে Oppo A3s ফোনের দাম ছিল 10,990 টাকা

হাইলাইট
  • জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A3s
  • ভারতে 2GB ও 3GB RAM ভেরিয়েন্টে Oppo A3s লঞ্চ হয়েছিল
  • 2GB RAM ভেরিয়েন্টের দাম কমেছে
বিজ্ঞাপন

জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A3s। ভারতে 2GB ও 3GB RAM ভেরিয়েন্টে Oppo A3s লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় 2GB RAM আর 16 GB স্টোরেজ ভেরিয়েন্টে Oppo A3s ফোনের দাম ছিল 10,990 টাকা। অক্টোবরে এই ফোনের দাম এক হাজার টাকা কমে হয়েছিল 9,990 টাকা। আবার 2GB RAM ভেরিয়েন্টের দাম কমলো। দুই মাসে দ্বিতীয়বার এই ফোনের দাম কমলো। Oppo A3s এর অন্যতম প্রধান আকর্ষন এই ফোনের ডুয়াল ক্যামেরা সেট আপ, ‘সুপার ফুল স্ক্রিন ডিসপ্লে' আর বিশাল 4230 mAh ব্যাটারি।

 

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2

আরও পড়ুন: সস্তা হল Oppo A5

 

সম্প্রতি Gadgets360 কে Oppo জানিয়েছে 8,990 টাকায় Oppo A3s বিক্রি শুরু হয়েছে। অফলাইন ও অনলাইনে নতুন দাম প্রযোজ্য হবে। অনলাইনে Amazon, Flipkart ও Paytm এ ইতিমধ্যেই নতুন দামে বিক্রি হচ্ছে Oppo A3s।

 

আরও পড়ুন: সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A8s

আরও পড়ুন: কবে ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পাবে Redmi Note 6 Pro?

 

Oppo A3s স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo A3s এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A3s এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ‘সুপার ফুল স্ক্রিন' ডিসপ্লে। Oppo A3s এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 2GB RAM। Oppo A3s এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A3s তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।

16GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A3s পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A3s এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A3s এর  ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »