সস্তা হল Oppo A3s

ডিসেম্বরেই Oppo A3s ফোনের 2GB RAM ভেরিয়েন্টের দাম কমেছিল। এবার সস্তা হল Oppo A3s ফোনের 3GB RAM ভেরিয়েন্ট।

সস্তা হল Oppo A3s

সস্তা হল Oppo A3s ফোনের 3GB RAM ভেরিয়েন্ট

হাইলাইট
  • জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A3s
  • ডিসেম্বরেই Oppo A3s ফোনের 2GB RAM ভেরিয়েন্টের দাম কমেছিল
  • এবার সস্তা হল Oppo A3s ফোনের 3GB RAM ভেরিয়েন্ট
বিজ্ঞাপন

জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A3s। ভারতে 2GB ও 3GB RAM ভেরিয়েন্টে Oppo A3s লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় 2GB RAM আর 16 GB স্টোরেজ ভেরিয়েন্টে Oppo A3s ফোনের দাম ছিল 10,990 টাকা। ডিসেম্বরেই Oppo A3s ফোনের 2GB RAM ভেরিয়েন্টের দাম কমেছিল। এবার সস্তা হল Oppo A3s ফোনের 3GB RAM ভেরিয়েন্ট। Oppo A3s এর অন্যতম প্রধান আকর্ষন এই ফোনের ডুয়াল ক্যামেরা সেট আপ, ‘সুপার ফুল স্ক্রিন ডিসপ্লে' আর বিশাল 4230 mAh ব্যাটারি।

ভারতে Oppo A3s এর দাম

দাম কমে 10,990 টাকায় Oppo A3s এর 3GB RAM ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যেই Amazon.in ওয়েবসাইটে এই দামে পাওয়া যাচ্ছে Oppo A3s। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আগের দামেই Flipkart থেকে বিক্রি হচ্ছে Oppo A3s।

Oppo A3s স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo A3s এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A3s এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ‘সুপার ফুল স্ক্রিন' ডিসপ্লে। Oppo A3s এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 2GB RAM/3GB RAM। Oppo A3s এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A3s তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।

16GB/32GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A3s পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A3s এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A3s এর  ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Jio গ্রাহকদের জন্য ধামাকা অফার, 2 মাস রিচার্জ করলে অতিরিক্ত 1 মাস বিলকুল ফ্রি
  2. 10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে
  3. Flipkart Pay Later: টাকা না থাকলেও কেনা যাবে পছন্দের জিনিস, দারুণ সুবিধা আনল ফ্লিপকার্ট
  4. 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Vivo 5G স্মার্টফোন
  5. Vivo S2 কিনতে কত খরচ হবে? ছয় বছর পর ভারতে লঞ্চের আগেই সম্পূর্ণ দাম ফাঁস
  6. বর্ষাকালে ফোন-ল্যাপটপ নষ্ট হওয়ার ভয়? সঙ্গে রাখুন এই 5 অ্যাক্সেসরি, দাম 10 টাকা থেকে শুরু
  7. 18,000 টাকার কমে নতুন iQOO 5G ফোনের সেল শুরু, 6,500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা পাবেন
  8. দাম বাড়ার আগেই কিনে ফেলুন iPhone, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট, অফার সীমিত সময়ের
  9. বর্ষায় AC চালানোর সময় এই 5 ভুল বাড়ায় বিদ্যুতের বিল, ঘর ঠান্ডার বদলে কমে কুলিং
  10. Google Pay অ্যাপে যুক্ত হল AI চ্যাটবট ফিচার, কোথায় কত খরচ হয়েছে জানতে আর লেনদেন ঘাটতে হবে না
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »