Oppo A3s এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 2GB RAM/3GB RAM। Oppo A3s এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ।
Oppo A3s এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট
জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A3s। ভারতে 2GB ও 3GB RAM ভেরিয়েন্টে Oppo A3s লঞ্চ হয়েছিল। ইতিমধ্যেই একাধিকবার এই ফোনের 2GB RAM ও 3GB RAM ভেরিয়েন্ট সস্তা হয়েছে। এবার একসাথে এই দুটি ভেরিয়েন্টের দাম কমলো। Oppo A3s এর অন্যতম প্রধান আকর্ষন এই ফোনের ডুয়াল ক্যামেরা সেট আপ, ‘সুপার ফুল স্ক্রিন ডিসপ্লে' আর বিশাল 4230 mAh ব্যাটারি।
দাম কমে 9,990 টাকায় Oppo A3s এর 3GB RAM ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়েছে। 2GB RAM ভেরিয়েন্টে Oppo A3s কিনতে 7,999 টাকা খরচ হবে। এখনও অনলাইনে পুরনো দামে এই ফোন বিক্রি হচ্ছে।
গত বছর জুলাই মাসে 10,990 টাকায় 2GB RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল Oppo A3s। অক্টোবরে 1,000 টাকা সস্তা হয়েছিল এই ফোন। ডিসেম্বরে আরও এক দফা 1,000 টাকা দাম কমেছিল Oppo A3s ফোনের 2GB RAM ভেরিয়েন্টের।
অগাস্ট মাসে ভারতে 13,990 টাকায় লঞ্চ হয়েছিল Oppo A3s এর 3GB RAM ভেরিয়েন্ট। সম্প্রতি দাম কমে 10,990 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছিল।
ডুয়াল সিম Oppo A3s এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A3s এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ‘সুপার ফুল স্ক্রিন' ডিসপ্লে। Oppo A3s এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 2GB RAM/3GB RAM। Oppo A3s এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A3s তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।
16GB/32GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A3s পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A3s এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A3s এর ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Y600K Turbo Surfaces on Google Play Console; Launch Seems Imminent
BGMI Redeem Codes for September 21: How to Get Secret Legacy Backpack and Other Free Rewards
iPhone 20 Pro Could Get a Major Display Redesign With Quad-Curved Panel