কেমন হবে নতুন Oppo A5?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুন 2018 14:10 IST
হাইলাইট
  • আবার একটি মিডরেঞ্জ ফোন লঞ্চ করবে Oppo
  • নতুন এই ফোনের নাম Oppo A5
  • Oppo A5 এ থাকবে একটি Qualcomm Snapdragon 450 চিপসেট

Photo Credit: MTKSJ

আবার একটি মিডরেঞ্জ ফোন লঞ্চ করবে Oppo। নতুন এই ফোনের নাম Oppo A5। ইতিমধ্যেই ইন্টারনেটে এই ফোনের নাম ও স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। সেই রিপোর্টে দেখা ছবি থেকেই জানা গিয়েছে Oppo A3 ও Realme 1 এর মতো দেখতে হবে ফোনটি। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ডিসপ্লের উপরে থাকা কালো নচ।   Oppo A5 এ থাকবে একটি Qualcomm Snapdragon 450 চিপসেট, 4GB RAM। ইন্টারনেটে ফাঁস হওয়া এই রিপোর্ট থেকে Oppo A5 এর প্রয় সব খবর পাওয়া গিয়েছে।

চিনে এক ওয়েবসাইটে পোস্ট হওয়া এই রিপোর্টে Oppo A5 এর সব দিক থেকে তোলা ছবি দেখা গিয়েছে। এছাড়াও এই স্মার্টফোনের বেশ কিছু স্পেসিফিকেশানও জানা গিয়েছে। Oppo A5 এ থাকবে একটি 6.2 ইঞ্চি 19:9 HD+ ডিসপ্লে থাকবে।  যদিও এই ফোনের আগের ভার্সান Oppo A3 তে Full HD+ রেসোলিউশানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল। Oppo A5 এর ভিতরে থাকবে অক্টা-কোর Qualcomm Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।

Advertisement

Oppo A5 এ একটি ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ দেখা যাবে। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারী সেন্সার আর একটি 2MP সেকেন্ডারী সেন্সার থাকবে। Oppo A5 এ কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। সামনে থাকছে একটি 8MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই Oppo A5 এর ফেস আনলক ফিচার কাজ করবে। Oppo A5 এর ভিতরে একটি বিশাল 4230 mAh ব্যাটারি থাকবে।

Realme 1 এর মতোই Oppo A5 এ পলিগন ব্যাক ডিজাইন দেখা যাবে। এছাড়াও এই ছবি থেকেই জানা যাচ্ছে অন্তত দুটি কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। নীল ও গোলাপী রঙে Oppo A5 ফোনটি দেখা গিয়েছে। এছাড়াও Oppo A5 এ থাকবে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি micro USB পোর্ট। তবে এই ফোন কবে বাজারে আসবে সেই বিষয়ে কোন তথ্য এই রিপোর্টে জানানো হয়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  2. AI মডেলের বুদ্ধিমত্তা মাপতে Perplexity স্কোরকে অভিন্ন মাপকাঠি করার প্রস্তাব OpenAI-এর
  3. Samsung-এর 9 বছরের রীতির অবসান, প্রতি বছর আর আসবে না নয়া স্মার্টওয়াচ
  4. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  5. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  6. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  7. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  8. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  9. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  10. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.