6000mAh ব্যাটারি ও AI অ্যাসিস্ট্যান্টের সঙ্গে লঞ্চ হল Oppo A5m 5G, এক ক্লিকে সমস্ত ফিচার্স জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 জানুয়ারী 2026 16:23 IST
হাইলাইট
  • Oppo A5m 5G মডেলে IP65 রেটিং রয়েছে
  • স্মার্টফোনটি 360 ডিগ্রি ড্রপ রেজিস্ট্যান্স প্রযুক্তির সঙ্গে এসেছে
  • ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় অল্প সময়ে চার্জ হয়ে যাবে

Oppo A5m 5G available in three colorways

Photo Credit: Oppo

Oppo A5m 5G গতকাল আত্মপ্রকাশ করেছে। এটি সম্পূর্ণ নয়া ফোন বলা চলে না। কারণ ফোনটির সঙ্গে Oppo A5x 5G-এর হুবহু মিল রয়েছে। নতুন বছরের ঠিক মুখে লঞ্চ করা এই স্মার্টফোন 6,000mAh ক্ষমতার ব্যাটারি পেয়েছে, যা 45W SuperVOOC ফ্ল্যাশ ওয়্যার্ড চার্জিং সমর্থন করে। ডিভাইসটি 360 ডিগ্রি ড্রপ রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন ও ডায়মন্ড আর্কিটেকচারের সঙ্গে এসেছে, ফলে ফোন হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙবে না বা অভ্যন্তরীণ অংশে ক্ষতি হবে না। ফোনটি IP65 সার্টিফায়েড হওয়ার ফলে সম্পূর্ণ ধুলো প্রতিরোধী এবং যে কোনও দিক থেকে আগত জলের ছিটে সহ্য করতে সক্ষম। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করে।

Oppo A5m 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Oppo A5m 5G-এর সামনে 6.67 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, 1,000 নিট পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 16.7 মিলিয়ন কালার অফার করে। ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12 জিবি LPDDR4x র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত।

ওপ্পোর এই ফোন Android 15 ভিত্তিক ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। ছবি ও ভিডিও তোলার জন্য, হ্যান্ডসেটটির পিছনের অংশে 32 মেগাপিক্সেল ক্যামেরা (ওয়াইড অ্যাঙ্গেল) রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটির হাইলাইট হল 6,000mAh ব্যাটারি। আবার 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় অল্প সময়ে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

Oppo A5m 5G মডেলে Glove Mode নামে একটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এটি আঙুল তেলতেলে অথবা ভেজা থাকলেও স্ক্রিনের টাচ রেসপন্স বাড়াতে সাহায্য করবে। এছাড়াও, ডিভাইসে AI ইমেজ অ্যাসিস্ট্যান্ট, 300 শতাংশ লাউড ভলিউমের সঙ্গে নিউ জেনারেশন স্পিকার, ও DeepSeek-চালিত অ্যাসিস্ট্যান্ট আছে।

Oppo A5m 5G দাম

Oppo A5m 5G তিনটি স্টোরেজ অপশনে চীনে উপলব্ধ — 8 জিবি র‍্যাম + 127 জিবি স্টোরেজে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ। এটি ব্যাসাল্ট ব্ল্যাক, ক্রিস্টাল পিঙ্ক, ও ডায়মন্ড হোয়াইট রঙের বিকল্পে এসেছে। তবে সংস্থা এখনও দাম ঘোষণা করেনি।

Advertisement

প্রসঙ্গত, Oppo Find X9s নামে একটি নতুন কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন 2026 সালের মার্চে লঞ্চ হতে পারে। এটি ভারতের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। ফোনটি 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা পেতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Oppo
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  2. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  3. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  4. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  5. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  6. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  7. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  8. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  9. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  10. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.