সুপারফাস্ট চার্জিং সহ আগামী সপ্তাহে লঞ্চ হবে Oppo Ace 2

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 এপ্রিল 2020 18:11 IST
হাইলাইট
  • 13 এপ্রিল লঞ্চ হবে Oppo Ace 2
  • একই সঙ্গে লঞ্চ হবে Oppo Enco 31 ওয়্যারলেস ইয়ারবাড
  • 40W ওয়্যারলেস চার্জিং থাকতে পারে

Oppo Ace 2 তে 65W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে

Photo Credit: Weibo

Oppo Ace 2 -তে থাকবে 65W SuperVOOC 2.0 ফাস্ট চার্জিং প্রযুক্তি। সম্প্রতি এই খবর নিশ্চিত করেছে Oppo। চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই ফোনের টিজার সামনে এসেছে। একই সঙ্গে থাকতে পারে 40W ওয়্যারলেস চার্জিং। 13 এপ্রিল চিনে লঞ্চ হতে Oppo Ace 2।

টিজারে জানানো হয়েছে Oppo Ace 2 তে 65W SuperVOOC 2.0 ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। সঙ্গে রয়েছে একটি প্রশ্নচিহ্ন। অর্থাৎ সুপার ফাস্ট চার্জিং ছাড়াও এই ফোনে আরও চোখ ধাঁধানো ফিচার থাকতে পারে। অনেকে বলছেন, একই সঙ্গে এই ফোনে 40W ওয়্যারলেস ফাস্ট চার্জ সাপোর্ট থাকতে পারে।

Oppo Ace 2 লঞ্চের দিন সম্পর্কে কোম্পানির তরফ থেকে এখনও পাকাপাকি খবর না পাওয়া গেলেও 13 এপ্রিল এই ফোন বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এই ফোনের সঙ্গেই আগামী সপ্তাহে চিনে লঞ্চ হতে পারে Oppo Enco 31 ওয়্যারলেস ইয়ারবাড।

আগামী মাসেই বাজারে আসতে পারে 192 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

দুটি রঙে চিনে লঞ্চ হতে পারে Oppo Ace 2। ইতিমধ্যেই চিনের এক রিটেল ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল। 8GB RAM + 128GB স্টোরেজ ও 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন লঞ্চ হতে পারে। টপ ভেরিয়েন্টে থাকতে পারে 12GB RAM + 256GB স্টোরেজ। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। Snapdragon 865 চিপসেট সহ এই ফোন বাজারে আসবে। থাকবে 5G কানেক্টিভিটি। Oppo Ace 2 এর ওজন 185 গ্রাম।

 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
  2. Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  3. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  4. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  5. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  6. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  7. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  8. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  9. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  10. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.