Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 এপ্রিল 2026 17:54 IST
হাইলাইট
  • Oppo K15 Pro সিরিজ 2026 সালের তৃতীয় ত্রৈমাসিকে ভারতে আসতে পারে
  • Oppo K15 Pro ও K15 Pro+ উভয় Dimensity প্রসেসরে রান করে
  • নতুন ফোনগুলি ইন-বিল্ট অ্যাক্টিভ কুলিং ফ্যানের সাথে এসেছে

Oppo K15 Pro Series is equipped with a built-in active cooling fan

Photo Credit: Oppo

Oppo K15 Pro ও Oppo K15 Pro+ পয়লা এপ্রিল চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। সংস্থা এখনও নতুন স্মার্টফোন সিরিজের গ্লোবাল রিলিজের ব্যাপারে কিছু জানায়নি৷ তবে এখন স্থানীয় সূত্র জানাচ্ছে, ওপ্পোর পারফরম্যান্স-কেন্দ্রিক ফোনগুলি চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতে আসতে পারে। উভয় ফোন একইরকম স্পেসিফিকেশন এবং ফিচার নিয়ে এ দেশে লঞ্চ হবে, যেমনটা ইতিমধ্যেই অরিজিনাল চীনা ভার্সনে দেখা গিয়েছে। অর্থাৎ Oppo K15 Pro ও Oppo K15 Pro+ ভারতে অ্যাক্টিভ কুলিং ফ্যান, 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট, সর্বোচ্চ 100W ফাস্ট চার্জিং, IP69 রেটিং, অ্যামোলেড ডিসপ্লে, এবং 8,000mAh পর্যন্ত ব্যাটারি অফার করবে।

Oppo K15 Pro সিরিজ ভারতে জুলাই-সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে

টেক ব্লগার দেবায়ন রায়ের X পোস্ট অনুসারে, Oppo K15 Pro ও Oppo K15 Pro+ চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে ভারতে লঞ্চ হতে পারে। উল্লেখ্য, পুর্বসূরী Oppo K13 Turbo ও K13 Turbo Pro 2025 সালের আগস্টে এ দেশে এসেছিল। আর চীনে লঞ্চ হয়েছিল জুলাইতে৷ ফলে উত্তরসূরী মডেল একই সময়ে রিলিজ হতে পারে। যদিও সংস্থর ভারতীয় শাখা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।

Advertisement

Oppo K15 Pro-এর প্রসঙ্গে বললে, এটি 6.59 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,200 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে করে। ফোনটি MediaTek Dimensity 8500 Super প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 12 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 512 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত।

স্মার্টফোনটির পিছনে OIS প্রযুক্তির সাথে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটিতে 80W চার্জিং সাপোর্ট সহ 7,500mAh ব্যাটারি বর্তমান।

অন্য দিকে, Oppo K15 Pro+ মডেলের সামনে 6.78 ইঞ্চির ডিসপ্লে আছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট এবং 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। ফোনে Dimensity 9500s প্রসেসর দেওয়া হয়েছে। এতে 100W ফাস্ট চার্জিং-এর সাথে 8,000mAh ব্যাটারি পাওয়া যাবে। ক্যামেরা সেটআপ একই, তবে এটি 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Advertisement

ওপ্পোর এই স্মার্টফোনে সুপার-সেন্সরি টাচ চিপ, চারটি কোঅ্যাক্সিয়াল স্পিকার, ও 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এছাড়া, দুই ফোনের স্পেসিফিকেশন ও ফিচার্সে বিশেষ পার্থক্য নেই। Oppo K15 Pro+ এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের বেসিক ভার্সনের দাম 3,499 ইউয়ান (প্রায় 47,000 টাকা)। K15 Pro-এর একই মেমোরির বেসিক ভার্সনের দাম 2,999 ইউয়ান (প্রায় 40,500 টাকা) রাখা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.