Oppo K15 Pro Series পয়লা এপ্রিল চীনে লঞ্চ হচ্ছে।
Photo Credit: Oppo
Oppo K15 Pro Series is expected to succeed the K13 Turbo lineup (pictured))
Oppo K15 Pro Series পয়লা এপ্রিল চীনে লঞ্চ হবে। এপ্রিল ফুল নয় কিন্তু, সত্যিই বাজারে নতুন স্মার্টফোন সিরিজ আনার ঘোষণা করেছে চাইনিজ সংস্থাটি। গত বছর ইন-বিল্ট কুলিং ফ্যানের সাথে Oppo K13 Turbo লাইনআপের এন্ট্রি হয়েছিল। ফোনের ভিতরে যে আস্ত ফ্যান থাকতে পারে, তা অনেক ক্রেতাকেই হতভম্ব করে দিয়েছিল। Oppo K15 Pro এবং K15 Pro+ (Turbo ব্র্যান্ডিং বাদ যাচ্ছে) সেই কুলিং ফ্যানের আরও উন্নত সংস্করণ দ্বারা সজ্জিত থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি উভয় ফোনে শক্তিশালী MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করতে পারে।
Oppo লঞ্চের তারিখ এবং ডিজাইন ছাড়া K15 Pro সিরিজ সম্পর্কে বেশি কিছু জানায়নি। ইন্টার্নাল কুলিং ফ্যান ছাড়াও ডিভাইসের ফ্রেমে ভেন্টিলেশন কাটআউট দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, এটি ফোন শীতল রাখার পদ্ধতিকে আরও কার্যকর করতে সাহায্য করবে। টিজারে ক্যামেরা মডিউলের মধ্যে একটি নীল রঙের ডিম্বাকৃতি রিং দেখা গিয়েছে।
Oppo K15 Pro Series
রিপোর্ট অনুসারে, ওপ্পো কে15 প্রো এবং কে15 প্রো+ উভয় 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা অফার করবে। সেলফি ক্যামেরা হতে পারে 16 মেগাপিক্সেলের৷ তুলনাস্বরুপ, গত বছর লঞ্চ হওয়া ওপ্পো কে13 টার্বো সিরিজে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Oppo K15 Pro রান করতে পারে Dimensity 8500 চিপসেটে, যেখানে Pro+ ভ্যারিয়েন্ট আরও শক্তিশালী Dimensity 9500s চিপসেট ব্যবহার করতে পারে। তবে সংস্থা পারফরম্যান্স সম্পর্কিত কোনও তথ্য এখনও প্রকাশ করেনি। Pro মডেলে 6.59 ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকতে পারে, যা 1.5K রেজোলিউশন (2,760 x 1,256 পিক্সেল) সাপোর্ট করবে। এটি 7,500mAh ব্যাটারিতে চলতে পারে।
অন্য দিকে, Oppo K15 Pro+ আরও বড় 6.78 ইঞ্চি LTPS ডিসপ্লের সাথে আসবে, যার রেজোলিউশন 1.5K হবে। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5X র্যাম এবং সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 স্টোরেজ অপশনে বাজারে আসতে পারে। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 8,000mAh ব্যাটারি।
প্রসঙ্গত, 2025 সালের আগস্ট 11 ভারতে লঞ্চের সময় Oppo K13 Turbo-এর দাম 27,999 টাকা রেখেছিল কোম্পানি। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে। অন্য দিকে, Oppo K13 Turbo Pro মডেলের 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি স্টোরেজ অপশনের দাম ছিল যথাক্রমে 37,999 টাকা এবং 39,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
German Court Says Google Can Be Held Accountable for AI Overviews Errors, Company Responds
Xiaomi Mix Fold 5 Tipped to Launch With 200-Megapixel Rear Camera and a Higher Price Tag
Pova 8 Launched in India With Dimensity 7100, 8,000mAh Battery and Alive Matrix Display: Price, Specifications