Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি

Oppo K15 Pro এবং Oppo K15 Pro+ দুই ফোনেই থার্মাল ম্যানেজমেন্টের জন্য একটি কুলিং ফ্যান আছে।

Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি

Photo Credit: Oppo

Oppo K15 Pro and K15 Pro+ are equipped with a cooling fan

হাইলাইট
  • Oppo K15 Pro ও K15 Pro+ অ্যাক্টিভ কুলিং ফ্যানেরর সাথে এসেছে
  • উভয় ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে
  • Oppo K15 Pro+ ফোনে 8,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং মিলবে
বিজ্ঞাপন

Oppo K15 Pro ও Oppo K15 Pro+ আজ চীনে লঞ্চ হয়েছে। দুই ফোনেই থার্মাল ম্যানেজমেন্টের জন্য একটি বিল্ট-ইন অ্যাক্টিভ কুলিং ফ্যান রয়েছে। ওপ্পো তাদের এই নতুন স্মার্টফোন সিরিজ পারফরম্যান্সের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বাজারে এনেছে। ফলে উভয় মডেলে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। সংস্থা ফোনগুলির ক্যামেরা মডিউলের ভিতরে একটি ব্রিদিং লাইট রেখেছে, যা নোটিফিকেশন অনুসারে আলাদা লাইটিং এফেক্ট তৈরি করবে। Oppo K15 Pro ও Oppo K15 Pro+ মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 100W পর্যন্ত ফাস্ট চার্জিং, IP69 স্তরের সম্পুর্ণ জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Android 16, অ্যামোলেড ডিসপ্লে, এবং 8,000mAh পর্যন্ত ব্যাটারি।

Oppo K15 Pro স্পেসিফিকেশন ও দাম

ওপ্পো কে15 প্রো 6.59 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 1.5K রেজোলিউশন (2,760 x 1,256 পিক্সেল), 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,200 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে করে। মডেলটি MediaTek Dimensity 8500 Super প্রসেসর দ্বারা পরিচালিত, যা 12 জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম ও সর্বোচ্চ 512 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরজের সঙ্গে যুক্ত।

Oppo K15 Pro-এর পিছনে OIS প্রযুক্তির একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটিতে 80W চার্জিং সাপোর্ট সহ 7,500mAh ব্যাটারি বর্তমান। ডিভাইসে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার (ইন-ডিসপ্লে), প্রোফেশনাল গেমপ্যাড-গ্রেড জাইরোস্কোপ, ও NFC-এর মতো ফিচার্স রয়েছে।

Oppo K15 Pro-এর 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের বেসিক ও স্ট্যান্ডার্ড ভার্সনের দাম যথাক্রমে 2,999 ইউয়ান (প্রায় 40,515 টাকা) ও 3,199 ইউয়ান (43,200 টাকা)। টপ 12 জিবি + 512 জিবি ভার্সন লঞ্চ হয়েছে 3,499 ইউয়ানে (প্রায় 47,300 টাকা)।

Oppo K15 Pro+ স্পেসিফিকেশন ও দাম

ওপ্পো কে15 প্রো+ মডেলে প্রো-এর ক্যামেরা সেটআপ দেখা যাবে। তবে এটি 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনটির 6.78 ইঞ্চি ডিসপ্লে 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), 165 হার্টজ রিফ্রেশ রেট, এবং 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। ফোনে Dimensity 9500s প্রসেসর দেওয়া হয়েছে। এতে 100W ফাস্ট চার্জিং-এর সাথে 8,000mAh ব্যাটারি মিলবে।

ওপ্পোর নতুন ফোনে চারটি কোঅ্যাক্সিয়াল স্পিকার, সুপার-সেন্সরি টাচ চিপ, ও 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এছাড়া, দুই ফোনের স্পেসিফিকেশন ও ফিচার্সে বিশেষ পার্থক্য নেই৷ Oppo K15 Pro+ এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের বেসিক ও স্ট্যান্ডার্ড ভার্সনের দাম যথাক্রমে 3,499 ইউয়ান (প্রায় 47,000 টাকা) ও 3,699 ইউয়ান (50,000 টাকা)।

টপ 12 জিবি + 512 জিবি ভার্সনের মূল্য 4,199 ইউয়ান (প্রায় 57,000 টাকা)। প্রসঙ্গত, পূর্বসূরী Oppo K13 Turbo এবং K13 Turbo Pro ভারতে এসেছিল৷ তাই Oppo K15 Pro সিরিজও এ দেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে৷

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  2. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  3. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  4. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  5. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  6. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  7. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  8. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  9. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  10. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »