Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 মার্চ 2026 18:15 IST
হাইলাইট
  • Oppo K15 সিরিজে ইন-বিল্ট কুলিং ফ্যান থাকবে
  • এই সিরিজে Oppo K15 Pro এবং K15 Pro+ লঞ্চ হতে পারে
  • Oppo K15 Pro+ ভ্যারিয়েন্টে 8,000mAh ব্যাটারি থাকতে পারে

Oppo K15 Pro Series is expected to succeed the K13 Turbo lineup (pictured))

Photo Credit: Oppo

Oppo K15 Pro Series পয়লা এপ্রিল চীনে লঞ্চ হবে। এপ্রিল ফুল নয় কিন্তু, সত্যিই বাজারে নতুন স্মার্টফোন সিরিজ আনার ঘোষণা করেছে চাইনিজ সংস্থাটি। গত বছর ইন-বিল্ট কুলিং ফ্যানের সাথে Oppo K13 Turbo লাইনআপের এন্ট্রি হয়েছিল। ফোনের ভিতরে যে আস্ত ফ্যান থাকতে পারে, তা অনেক ক্রেতাকেই হতভম্ব করে দিয়েছিল। Oppo K15 Pro এবং K15 Pro+ (Turbo ব্র্যান্ডিং বাদ যাচ্ছে) সেই কুলিং ফ্যানের আরও উন্নত সংস্করণ দ্বারা সজ্জিত থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি উভয় ফোনে শক্তিশালী MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করতে পারে।

Oppo K15 Pro Series ডিজাইন ও স্পেসিফিকেশন

Oppo লঞ্চের তারিখ এবং ডিজাইন ছাড়া K15 Pro সিরিজ সম্পর্কে বেশি কিছু জানায়নি। ইন্টার্নাল কুলিং ফ্যান ছাড়াও ডিভাইসের ফ্রেমে ভেন্টিলেশন কাটআউট দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, এটি ফোন শীতল রাখার পদ্ধতিকে আরও কার্যকর করতে সাহায্য করবে। টিজারে ক্যামেরা মডিউলের মধ্যে একটি নীল রঙের ডিম্বাকৃতি রিং দেখা গিয়েছে।

Oppo K15 Pro Series

রিপোর্ট অনুসারে, ওপ্পো কে15 প্রো এবং কে15 প্রো+ উভয় 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা অফার করবে। সেলফি ক্যামেরা হতে পারে 16 মেগাপিক্সেলের৷ তুলনাস্বরুপ, গত বছর লঞ্চ হওয়া ওপ্পো কে13 টার্বো সিরিজে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Oppo K15 Pro রান করতে পারে Dimensity 8500 চিপসেটে, যেখানে Pro+ ভ্যারিয়েন্ট আরও শক্তিশালী Dimensity 9500s চিপসেট ব্যবহার করতে পারে। তবে সংস্থা পারফরম্যান্স সম্পর্কিত কোনও তথ্য এখনও প্রকাশ করেনি। Pro মডেলে 6.59 ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকতে পারে, যা 1.5K রেজোলিউশন (2,760 x 1,256 পিক্সেল) সাপোর্ট করবে। এটি 7,500mAh ব্যাটারিতে চলতে পারে।

অন্য দিকে, Oppo K15 Pro+ আরও বড় 6.78 ইঞ্চি LTPS ডিসপ্লের সাথে আসবে, যার রেজোলিউশন 1.5K হবে। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 স্টোরেজ অপশনে বাজারে আসতে পারে। এতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 8,000mAh ব্যাটারি।

প্রসঙ্গত, 2025 সালের আগস্ট 11 ভারতে লঞ্চের সময় Oppo K13 Turbo-এর দাম 27,999 টাকা রেখেছিল কোম্পানি। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে। অন্য দিকে, Oppo K13 Turbo Pro মডেলের 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি স্টোরেজ অপশনের দাম ছিল যথাক্রমে 37,999 টাকা এবং 39,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  2. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
  3. Realme 16 5G এপ্রিলের এই তারিখ লঞ্চ হচ্ছে ভারতে, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  4. Vivo T5 Pro শীঘ্রই 9,020mAh ব্যাটারি ও ধামাকাদার ফিচার্সের সাথে ভারতে লঞ্চ হবে
  5. 26,000 টাকা ছাড়ে Samsung-এর দুর্ধর্ষ ক্যামেরা ফোন, অফার শেষ হওয়ার আগে কিনুন
  6. Redmi A7 Pro সস্তায় লঞ্চ হল, 120Hz ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, ও 128GB স্টোরেজ পাবেন
  7. Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G লঞ্চ হল ভারতে, দুর্দান্ত ক্যামেরা, প্রচুর AI ফিচার্স রয়েছে
  8. Claude AI: ফোন আর হাত দিতে হবে না, আপনার হয়ে কল-মেসেজ করবে এআই, স্মার্টফোন চালাবে নিজেই
  9. Vivo Y11 5G ও Vivo Y21 5G কম দামে 6,500mAh ব্যাটারি এবং তিনটি ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হল
  10. 11,499 টাকায় Realme 5G ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.