খুব শীঘ্রই ভারত-সহ বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে একদম নতুন Oppo Find N5

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 11 ফেব্রুয়ারি 2025 12:10 IST
হাইলাইট
  • Oppo Find N5-ফোনটি একই সাথে চিন সহ বিশ্ব বাজারেও লঞ্চ হতে পারে
  • হ্যান্ডসেটটি 2023 সালে উন্মোচিত Oppo Find N3-এর উত্তরসূরী হিসেবে আসতে চ
  • হ্যান্ডসেটে সাতটি কোর বিশিষ্ট Snapdragon 8 Elite-চিপসেট থাকতে পারে

Oppo Find N5 চীনে Oppo Watch X2 এর সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে

Photo Credit: Weibo/ Oppo

Oppo Find N5-ফোনটি পরবর্তী সপ্তাহে বিশ্বের বাজারে লঞ্চ হতে চলেছে। বেশ কিছু টীজারের পর অবশেষে কোম্পানি নিশ্চিত করেছে যে, তাদের পরবর্তী ফোল্ডবল ফোনটি একই তারিখে চীন সহ বিশ্বের অন্যান্য বাজারেও উন্মোচিত হবে। আসন্ন Find N5-ফোনটিতে 3D-মুদ্রিত টাইটানিয়াম অ্যালোয়ের কবজা (hinge) থাকবে।এবং একটি বহির্মুখী ট্রিপল রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত হতে পারে। এছাড়াও কোম্পানি তিনটি রঙের বিকল্পের সাথে ফোল্ডবল ফোনটির ডিজাইন প্রকাশ করেছে-এটির মধ্যে একটি সম্ভবত চীনের বাইরে প্রকট হবে না।

বিশ্বের বাজারে Oppo Find N5-এর লঞ্চের তারিখ:

আসন্ন Oppo Find N5-হ্যান্ডসেটটি আগামী 20-ফেব্রুয়ারি সিঙ্গাপুরের একটি অনুষ্ঠানে লঞ্চ হতে চলেছে। কোম্পানি জানিয়েছে যে, অনুষ্ঠানটি সন্ধ্যে 7টায় শুরু হবে, ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4:30।এর মানে আসন্ন হ্যান্ডসেটটি একই সঙ্গে চিন সহ বিশ্বের বাজারে লঞ্চ হতে চলেছে। এর আগে নিশ্চিত করেছিল যে, চীনের একটি আসন্ন অনুষ্ঠানে Oppo Watch X2 স্মার্টওয়াচটিও লঞ্চ করা হবে।

Advertisement

Weibo-তে একটি টিজার উপস্থাপনের জন্য কোম্পানিকে ধন্যবাদ, যেখান থেকে আমরা জানতে পেরেছি, Oppo Find N5-ফোনটি জাদে-হোয়াইট, সাটিন-ব্ল্যাক এবং টুইলাইট-পার্পল রঙের বিকল্পে পাওয়া যাবে। যাইহোক ইউটিউবেতে (উপরে দেখুন) স্মার্টফোনগুলোর বিশ্বের লঞ্চ ইভেন্টের টিজারটিতে পার্পল রঙের বিকল্পটি যুক্ত করা হয়নি।

Oppo Find N5-এর ফাঁস হওয়া স্পেসিফিকেশন:

Oppo Find N5-এর “About” বিভাগের একটি ফাঁস হওয়া স্ক্রিন শটটি (ভায়া-Gizmochina) আসন্ন স্মার্টফোনটির কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এটি সম্প্রতি উন্মোচিত হওয়া সাতটি কোর বিশিষ্ট Snapdragon 8 Elite-চিপসেট দ্বারা সজ্জিত হতে পারে এবং পাশাপাশি এটিতে 512 জিবি স্টোরেজ ও 16 জিবি RAM যুক্ত করা হতে পারে, যেটি 12 জিবি অব্যবহৃত স্টোরেজের মাধ্যমে ভার্চুয়ালি বাড়ানো যেতে পারে বলে মনে করা হচ্ছে।

হ্যান্ডসেটটির পিছনের অংশে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে যার মধ্যে একটি 50-মেগাপিক্সেলের প্রধান সেন্সর, সাথে আরও একটি 50-মেগাপিক্সেলের এবং একটি 8 মেগাপিক্সেলের সেন্সর থাকবে, এগুলি একটি টেলিফটো এবং একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা হতে পারে। আশা করা যাচ্ছে, ফোনটি দুটি 8-মেগাপিক্সেলের ক্যামেরা পাবে, যার মধ্যে একটি কভার স্ক্রীনে ও একটি ইনার ডিসপ্লেতে থাকবে।

Advertisement

আমরা আশা করতে পারি যে, আসন্ন হ্যান্ডসেটটি প্রথম থেকেই কোম্পানির ColorOS 15 ইউজার ইন্টারফেসের সাথে Android 15 দ্বারা চালিত হবে। ফাঁস হওয়া স্ক্রিনশটটিতে আরো প্রকাশ করা হয়েছে যে, এটিতে 80W-তারযুক্ত এবং 50W-তারবিহীন চার্জিং সমর্থিত একটি 5,600mAh-ব্যাটারী থাকতে পারে। যদি ফাঁস হওয়া স্ক্রিনশট সত্যিই হয়, তাহলে ফেব্রুয়ারি 20 এর উদ্বোধনের কিছুদিন আগেই খুব কাছ থেকে আমরা Oppo Find N5-এর একটি ঝলক দেখতে পারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  2. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  3. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  4. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  5. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  6. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  7. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  8. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  9. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  10. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.