Xiaomi কে টেক্কা দিতে 48 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে এই স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 ফেব্রুয়ারি 2019 17:05 IST
হাইলাইট
  • Oppo R19 ফোনে থাকতে পারে একটি পপ-আপ সেলফি ক্যামেরা
  • এই ফোনে রয়েছে 'অল ডিসপ্লে' ডিজাইন
  • শিঘ্রই চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন

Oppo R19 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা

Photo Credit: Weibo

শীঘ্রই লঞ্চ হবে Oppo R19। গত মাসে এই ফোনের একটি ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল। আবার সামনে এল Oppo R19। পাতলা বেজেল সহ শিঘ্রই চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন। Oppo R19 ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা  ও গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল। Vivo V15 Pro ফোনের মতোই Oppo R19 ফোনে থাকতে পারে একটি পপ-আপ সেলফি ক্যামেরা।

 

আরও পড়ুন: এখনই কীভাবে কিনবেন Xiaomi -র জুতো?

Advertisement

 

সম্প্রতি চীনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে প্রকাশিত এক ছবি থেকে জানা গিয়েছে Oppo R19 ফোনে থাকতে পারে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।  এর সাথেই থাকবে গ্রেডিয়েন্ট ব্যাক ফিনিশ।  ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ। এছাড়াও থাকবে একটি পপ-আপ সেলফি ক্যামেরা। ডিসপ্লের উপরে মোটরের মাধ্যমে ওঠা নামা করবে এই ক্যামেরা।

 

আরও পড়ুন: অবিশ্বাস্য দামে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে Xiaomi কে টেক্কা দিতে পারবে Oppo K1? পড়ুন রিভিউ

 

সম্প্রতি প্রকাশিত Oppo R19 ফোনের পোস্টারে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।  জানা যায়নি এই ফোনের লঞ্চের দিন। লঞ্চ সম্পর্কে এখনও কোম্পানির তরফ থেকে কোন তথ্য জানানো না হলেও মনে করা হচ্ছে মার্চ মাসে বাজারে আসবে Oppo R19।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  2. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  3. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  4. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  5. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  6. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  7. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  8. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  9. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  10. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.