Motorola ইন্ডিয়ার ওয়েবসাইটে Signature 27-এর জন্য একটি আলাদা মাইক্রোসাইট লাইভ হয়েছে।
Photo Credit: Motorola
Motorola Signature 27 has a quad rear camera setup
Motorola Signature 27 ভারতে আসতে আর বেশি দেরি নেই। মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এ দেশে লঞ্চ হচ্ছে নভেম্বরে। Qualcomm টেক সামিটে আত্মপ্রকাশের পর থেকেই ফোনটিকে নিয়ে প্রত্যাশার পারদ বাড়ছিল। এখন Motorola ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে Signature 27-এর জন্য একটি আলাদা মাইক্রোসাইট লাইভ থাকতে দেখা গিয়েছে। সেখানে ফোনটির বেশ কিছু বৈশিষ্ট্য প্রকাশ হয়েছে, যা গ্লোবাল মডেলেও রয়েছে। এটি বাজারের প্রথম ফোন, যেখানে ডেনমার্কের বিখ্যাত অডিও সংস্থা Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি সাউন্ড সিস্টেম রয়েছে। আসন্ন ফোনের পিছনের ডিজাইনও সম্পূর্ণ নতুন। এতে চারটি রিয়ার ক্যামেরা থাকবে।
মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইটে সিগনেচার 27-এর জন্য একটি আলাদা প্রোডাক্ট পেজ চালু হয়েছে। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে উন্নত স্মার্টফোন। এতে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর থাকবে। এটি এআই, ক্যামেরা, কানেক্টিভিটি, ও গেমিং পারফরম্যান্স আপগ্রেড করবে।
Motorola Signature 27 মডেলের প্রসেসরকে ঠান্ডা রাখতে ডায়মন্ডযুক্ত থার্মাল জেল, লিকুইড মেটাল, ও কপার মেশ হিট স্প্রেডারারের সঙ্গে নয়া ডিজাইনের 3D ভেপার চেম্বার রয়েছে। ভেপার চেম্বার কুলিং সিস্টেমটি আগের জেনারেশনের তুলনায় 40 শতাংশ বড়।
ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে চারটি ক্যামেরা মিলবে। যার মধ্যে একটি 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। এটি 100x ডিজিটাল জুম অফার করবে৷ নতুন হ্যান্ডসেটে Sony LYTIA সেন্সর-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে।
ডিভাইসটি কালো এবং সবুজ রঙে পাওয়া যাবে, যা গ্লোবাল মার্কেটের মতো ভারতেও প্যান্টোন কোল স্মোক ও প্যান্টোন ক্যাপুলেট অলিভ নামে মার্কেটিং করা হতে পারে।প্রথমটিতে বোনা কাপড়ের মতো টেক্সচার রয়েছে৷ দ্বিতীয়টি কাপড়ের মতো নকশা ও হালকা ঘষা ফিনিশিং পেয়েছে। এই স্মার্টফোনের চ্যাসিসে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার হয়েছে। ক্যামেরা মডিউল সিরামিক ও পালিশ করা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি।
Motorola শীঘ্রই Signature 27 সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এখনও ফোনটির ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং, ও ক্যামেরা সেটআপের সম্পূর্ণ ডিটেলস ঘোষণা হয়নি। দাম সঠিক রাখতে পারলে এটি ফ্ল্যাগশিপ ফোনের বাজারে ঝড় তুলতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত, Motorola Signature সিরিজের প্রথম মডেল সিগনেচার জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের বেস ভার্সনের দাম 59,999 টাকা রাখা হয়েছিল। 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে 64,999 টাকা ও 69,999 টাকা। এতে মোট চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরা ও Snapdragon 8 Gen 5 প্রসেসর আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Gemini Users Can Now Save Their Chat History Without Opting in to AI Model Training