iQOO Neo 12 ডিসপ্লে, পারফরম্যান্স, কুলিং, এবং ক্যামেরা হার্ডওয়্যারে একঝাঁক আপগ্রেড পেয়েছে।
Photo Credit: iQOO
iQOO Neo 12 is equipped with an active cooling fan
iQOO Neo 12 বুধবার লঞ্চ হয়েছে। এটি আইকোর নতুন ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোন। এই ফোনে তাক লাগানোর মতো একাধিক ফিচার্স রয়েছে। আইকুর নতুন মডেলে অ্যাক্টিভ কুলিং ফ্যান, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, ও 2K রেজোলিউশনের স্ক্রিন রয়েছে। ফোনটি 185Hz ডিসপ্লে ড্রাইভ চিপ, 3D আইস ডোম ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ও একটি ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর দিয়ে সজ্জিত। iQOO Neo 12 পাওয়ারফুল 9,000mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, এবং ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে। পূর্বসূরী iQOO Neo 11-এর তুলনায় নতুন মডেলের ডিসপ্লে, পারফরম্যান্স, থার্মাল ম্যানেজমেন্ট, ও ক্যামেরা হার্ডওয়্যারে একঝাঁক আপগ্রেড যুক্ত হয়েছে।
আইকু নিও 12-এ 6.85 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 185 হার্টজ রিফ্রেশ রেট, QHD রেজোলিউশন (1,440 x 3,200 পিক্সেল), ও 2,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনটি 5,000 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট ও ডলবি ভিশন অফার করে। এই ফোনে টাচ রেসপন্সের জন্য iQOO 16-এর অতি সংবেদনশীল টাচ কন্ট্রোলার ও Q-flex প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
iQOO Neo 12 সংস্থার নিজস্ব প্রযুক্তিতে তৈরি Q3 গেমিং চিপ পেয়েছে। এটি সেকেন্ডারি ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর হিসেবে কাজ করার জন্য ডিজাইন হয়েছে। এটি QNSS সুপার-রেন্ডারিং ইঞ্জিনের সঙ্গে যুক্ত হয়ে একই সময়ে পুরো দৃশ্যের রে ট্রেসিং, 2K রেজোলিউশনে আপস্কেলিং, এবং ফ্রেম রেট ইন্টারপোলেশনের কাজ করতে পারে।
আইকুর নতুন স্মার্টফোনের অন্যতম বিশেষত্ব হল কুলিং ফ্যান। এতে 17 মিমি ব্যাস এবং 4 মিমি উচ্চতার 59টি ব্লেডযুক্ত একটি ছোট্ট ফ্যান,তাপ পরিবাহী উইন্ড ফিন, এবং 8,200 বর্গমিমি থ্রিডি আইস ডোম ভিসি কুলিং প্লেট যুক্ত করা হয়েছে।
Neo 12-এর পিছনে f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল (Sony IMX921 সেন্সর) প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ব্যাক ক্যামেরা 8K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনের সামনে 16 মেগাপিক্সেল (f/2.45) সেলফি ক্যামেরা আছে।
ডিভাইসটি Android 17 ভিত্তিক OriginOS 7 কাস্টম স্কিনের সঙ্গে এসেছে। ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইনফ্রারেড সেন্সর, স্টেরিও স্পিকার, বাইপাস চার্জিং, IP68 + IP69 রেটিং, ও এনএফসি।
চীনে iQOO Neo 12-এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,399 ইউয়ান (প্রায় 63,000 টাকা)। 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 4,799 ইউয়ান (প্রায় 69,000 টাকা), 5,099 ইউয়ান (প্রায় 73,000 টাকা), ও 5,499 ইউয়ান (প্রায় 93,000 টাকা)।
ফোনটির টপ 16 জিবি র্যাম ও 1 টিবি স্টোরেজের দাম 6,499 ইউয়ান (প্রায় 93,000 টাকা) রাখা হয়েছে। এটি ভারত বা গ্লোবাল মার্কেটে আসবে কিনা, তা জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Lava Diwali Sale Offers Announced on Smartphones and Feature Phones in India
Third-Party Android App Stores Can Now Enrol in Google's Registered App Stores Programme
Ai+ Smartphone Prices Hiked by Up to Rs 3,000 in India From November 15: Check New Prices