Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল

গুগলের দাবি, Gemni 4 Carbon মডেল GPT-6 Astra, Claude Opus 5.5, ও Claude Fable 5.1-এর সঙ্গে তুলনায় 17টি বেঞ্চমার্কের মধ্যে 15টিতেই এগিয়ে।

Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল

Photo Credit: Unsplash/Rubaitul Azad

Gemini 4 Carbon AI model brings enhanced cybersecurity capabilities

হাইলাইট
  • Google প্রকাশ করেছে Gemini 4 Carbon এআই মডেল
  • এটি মডেল উন্নত কোডিং ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কাজ করতে দক্ষ
  • Google ধীরে ধীরে নতুন মডেলের অ্যাক্সেস গ্রাহকদের হাতে তুলে দেবে
বিজ্ঞাপন

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে ফের বড় চমক নিয়ে হাজির হয়েছে গুগল (Google)। টেক জায়ান্টটি Gemini 4 Carbon উন্মোচন করেছে। এটি তাদের নতুন ফ্রন্টিয়ার AI মডেল, যা প্রায় দুই সপ্তাহ আগে প্রকাশিত Gemini 4 Argon-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। গুগলের নতুন এআই মডেল উন্নত কোডিং, যুক্তি দিয়ে সমস্যার সমাধান, ও সাইবার নিরাপত্তার মতো জটিল ক্ষেত্রে কাজ করার জন্য পারদর্শী। সংস্থা দাবি করছে, Gemini 4 Carbon সফটওয়্যারের নিরাপত্তাজনিত দুর্বলতা খুঁজে বার করা, সম্ভাব্য সাইবার হামলার আঁচ পাওয়া, এবং সিস্টেমে ত্রুটি মেরামতে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে।

Google আনল নতুন Gemini 4 Carbon AI মডেল

গুগলের কথায়, জেমিনি 4 কার্বন হল তাদের "সাইবার সিকিউরিটি এবং দীর্ঘমেয়াদি জটিল কাজ সামলানোর ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মডেল। তাই প্রাথমিক ভাবে বেছে নেওয়া কয়েকজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞকে নতুন মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে কোম্পানি। পরে ধাপে ধাপে অন্যান্য পার্টনারদের হাতে জেমিনি 4 কার্বন মডেলের অ্যাক্সেস তুলে দেওয়া হবে।

Gemini 4 Carbon সমস্ত গ্রাহকদের জন্য প্রকাশ করার আগে সমস্ত দিক খুঁটিয়ে দেখতে চায় গুগল। তারা আরও দাবি করছে, Carbon মডেলটি OpenAI-এর GPT-6 Astra, Anthropic-এর Claude Opus 5.5, ও Claude Fable 5.1-এর সঙ্গে তুলনায় 17টি বেঞ্চমার্কের মধ্যে 15টিতেই এগিয়ে রয়েছে। এটি গুগলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সক্ষমতার ইঙ্গিত দেয়।

সফটওয়্যারের নিরাপত্তাজনিত দুর্বলতা শনাক্ত করার ক্ষমতা যাচাইয়ের প্ল্যাটফর্ম SEC-bench Pro-তে 88.2 শতাংশ স্কোর করেছে জেমিনি জেমিনি 4 কার্বন। অন্য দিকে, নিরাপত্তা ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে সাইবার হামলা চালানো সম্ভব কিনা, তা পরীক্ষা করার দক্ষতা যাচাই করে দেখে ExploitGym বেঞ্চমার্ক। এই টেস্টে মডেলটি 54.8 শতাংশ স্কোর করেছে।

আর্টিফিশিয়াল অ্যানালিসিস ইন্টেলিজেন্স ইনডেক্সে জেমিনি 4 কার্বনের পারফরম্যান্স মডেলটির অগ্রগতির একটি মাপকাঠি। এই মূল্যায়নকারী প্ল্যাটফর্ম একাধিক পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক স্কোর তৈরি করেছে। তাদের v5.0 ইনডেক্সে হাই সেটিংসে চালানো জেমিনি 4 কার্বন 59 পয়েন্ট পয়েছে৷ একই সেটিংসে ক্লড ওপাস 5.5-এর স্কোর 58।

মডেলটি ওয়েব ডেভেলপমেন্ট টেস্টেও ভাল ফলাফল করেছে। এটি WebDev Arena-তে চতুর্থ স্থান দখল করেছে। এই প্ল্যাটফর্মে এআই মডেলগুলোর বানানো ওয়েবসাইট দেখে ভোট দেওয়া যায়। আর সেই ভোটের রেজাল্টের ভিত্তিতেই র‍্যাঙ্কিং তৈরি হয়।

পারফরম্যান্সে উন্নতি ছাড়াও, Gemini 4 Carbon-এর অ্যালাইনমেন্ট বা নির্দিষ্ট নির্দেশ অনুসারে কাজ করার দক্ষতা বেড়েছে বলে জানিয়েছে গুগল। সংস্থা বলেছে, Gray Swan-এর প্রম্পট ইনজেকশন বেঞ্চমার্কে পরীক্ষা চলাকালীন মডেলটি সমস্ত আক্রমণের প্রচেষ্টা প্রতিহত করেছে। ক্ষতিকর প্রম্পট বা নির্দেশ দিয়ে কোনও এআই মডেলের আচরণ বদলে দেওয়া সম্ভব কিনা, তা যাচাই করা হয় ওই বেঞ্চমার্কের সাহায্যে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  2. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  3. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  4. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  5. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  6. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  7. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  8. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  9. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  10. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »