বিক্রি হয়ে গিয়েছে সব ফোন, নতুন Reno 10x Zoom তৈরী শুরু করল Oppo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 জুন 2019 08:56 IST

ভারতে সব Oppo Reno 10x Zoom বিক্রি হয়ে গিয়েছে। চাহিদা মেটাতে ভারতে আরও Reno 10x Zoom তৈরী শুরু করেছে Oppo। 20 জুলাই পর্যন্ত এই ফোন কিনলে 2,500 টাকা ক্যাশব্যাক দিচ্ছে চিনের কোম্পানিটি। শিঘ্রই দেশের সব অফলাইন স্টোরে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

Oppo Reno 10x Zoom Edition এর দাম শুরু হচ্ছে 39,990 টাকা থেকে। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 8GB RAM আর 256GB স্টোরেজে Oppo Reno 10x Zoom Edition কিনতে 49,990 টাকা খরচ হবে।

Oppo Reno 10x Zoom Edition এ থাকছে একটি 6.6 ইঞ্চি প্যানারমিক AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Oppo Reno 10x Zoom Edition ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 13 মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফটো লেন্স আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

এই ক্যামেরায়  16 মিমি থেকে 160 মিমি ফোকাল লেন্থে ছবি তোলা যাবে। অর্থাৎ পাওয়া যাবে 10x জুম। অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান সহ Oppo Reno 10x Zoom Edition ক্যামেরায় 4K 60fps ভিডিও তোলা যাবে। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল সাইড সুইং সেলফি ক্যামেরা। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরা ফোনের ভিতর থেকে বেরিয়ে আসতে 0.8 সেকেন্ড সময় লাগবে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, NFC আর USB Type-C পোর্ট। Oppo Reno 10x Zoom Edition এর ভিতরে থাকছে 4,065 mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Versatile cameras with 6x optical zoom
  • Very good screen
  • Highly competitive pricing
  • Bad
  • Bulky and heavy
  • Low light camera performance could have been better
  • Lacks wireless charging
  • Bloatware and spammy notifications
 
KEY SPECS
Display 6.60-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4065mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Oppo Reno 10x Zoom
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  2. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  3. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
  4. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  5. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  6. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  7. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  8. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  10. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.