Oppo Reno 10x Zoom ফোনে রয়েছে সাইড সুইং সেলফি ক্যামেরা।
ভারতে সব Oppo Reno 10x Zoom বিক্রি হয়ে গিয়েছে। চাহিদা মেটাতে ভারতে আরও Reno 10x Zoom তৈরী শুরু করেছে Oppo। 20 জুলাই পর্যন্ত এই ফোন কিনলে 2,500 টাকা ক্যাশব্যাক দিচ্ছে চিনের কোম্পানিটি। শিঘ্রই দেশের সব অফলাইন স্টোরে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
Oppo Reno 10x Zoom Edition এর দাম শুরু হচ্ছে 39,990 টাকা থেকে। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 8GB RAM আর 256GB স্টোরেজে Oppo Reno 10x Zoom Edition কিনতে 49,990 টাকা খরচ হবে।
Oppo Reno 10x Zoom Edition এ থাকছে একটি 6.6 ইঞ্চি প্যানারমিক AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
Oppo Reno 10x Zoom Edition ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 13 মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফটো লেন্স আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
এই ক্যামেরায় 16 মিমি থেকে 160 মিমি ফোকাল লেন্থে ছবি তোলা যাবে। অর্থাৎ পাওয়া যাবে 10x জুম। অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান সহ Oppo Reno 10x Zoom Edition ক্যামেরায় 4K 60fps ভিডিও তোলা যাবে। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল সাইড সুইং সেলফি ক্যামেরা। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরা ফোনের ভিতর থেকে বেরিয়ে আসতে 0.8 সেকেন্ড সময় লাগবে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, NFC আর USB Type-C পোর্ট। Oppo Reno 10x Zoom Edition এর ভিতরে থাকছে 4,065 mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4