বর্ষশেষে 50MP সেলফি ক্যামেরার ফোনে অবিশ্বাস্য ছাড়, দাম 14,000 টাকা কমলো

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 নভেম্বর 2025 21:59 IST
হাইলাইট
  • Oppo Reno 13 5G পাওয়া যাচ্ছে 14,000 টাকা ছাড়ে
  • এই স্মার্টফোনের সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে
  • এটি ক্রেডিট কার্ডে কিনলে অতিরিক্ত ডিসকাউন্টে মিলবে

Oppo Reno 13 5G Features a 50-megaixel front camera

Photo Credit: Oppo

37,999 টাকা দামের স্মার্টফোন পেয়ে যাবেন 23,999 টাকায়। 2025 সালের অন্তিম পর্বে এসে Oppo Reno 13 5G মডেলে পাওয়া যাচ্ছে এমনই লোভনীয় অফার। এই স্টাইলিশ ডিজাইন ও প্রিমিয়াম ফিচার্সযুক্ত ফোনের দাম সরাসরি 14,000 টাকা কমেছে। তবে শুধু ফ্ল্যাট ছাড় নয়, ব্যাঙ্ক অফার ধরে আরও কম টাকায় কিনতে পারবেন আপনি। এক কথায়, মহা সাশ্রয়ের সুযোগ। Oppo Reno 13 5G-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, 120 হার্টজ AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং, ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ইত্যাদি।

Oppo Reno 13 5G কিনুন 14,000 টাকা ছাড়ে

Oppo Reno 13 5G জানুয়ারি মাসে 37,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম ছিল। আর এখন এটি অ্যামাজনে 23,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ একলাফে 14,000 টাকা দাম কমেছে। অন্য দিকে, 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা থেকে কমে এখন 31,999 টাকায় বিক্রি হচ্ছে। নতুন ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে 30,350 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে।

অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটির 128 জিবি মডেল কিনলে 719 টাকা ক্যাশব্যাক মিলবে। 256 জিবি মডেলে ক্যাশব্যাকের অঙ্ক 959 টাকা। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI ও নন-EMI উভয় ধরনের লেনদেনে 3,799 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফোনটি লুমিনাস ব্লু ও স্কাই ব্লু কালার অপশনে উপলব্ধ।

Oppo Reno 13 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পো রেনো 13 5G স্মার্টফোনে 6.58 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, ও HDR10+, 1,256 x 2,760 পিক্সেল রেজোরিউশন, ও 1,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস 7i কভার আছে। হ্যান্ডসেটটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম স্কিনে রান করে। ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফোনের ব্যাক প্যানেলে একজোড়া ক্যামেরা আছে —  f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনটির সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনটিতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,600mAh ব্যাটারি বর্তমান।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  2. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  3. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  4. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  5. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  7. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  8. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  9. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  10. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.