Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 মে 2026 16:28 IST
হাইলাইট
  • Oppo Reno 16 সিরিজে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • Reno 16 ও Reno 16 Pro ফ্ল্যাগশিপ Dimensity প্রসেসরে চলবে
  • Oppo Reno 16 সিরিজ জুন বা জুলাইয়ে গ্লোবালি লঞ্চ হতে পারে

Oppo Reno 16 Series will succeed the Reno 15 lineup

Photo Credit: Oppo

Oppo Reno 16 সিরিজের লঞ্চ ডেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে। এটি আগামী মে 25 চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। Reno 15 সিরিজ লঞ্চের প্রায় ছয় মাস পর উত্তরসূরী মডেলের আগমন ঘটছে। Oppo Reno 16 লাইনআপে প্রাথমিকভাবে স্ট্যান্ডার্ড Reno 16 ও Reno 16 আসতে পারে। তারপর Reno 16 Pro Mini ও Reno 16C গ্লোবালি লঞ্চ হতে পারে। এই সিরিজের বেশ কিছু মডেল ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। Reno 16 ও Reno 16 উভয় 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা পাবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Oppo Reno 16 Series স্পেসিফিকেশন ও ফিচার্স

এখনও পর্যন্ত ফাঁস হওয়া তথ্য অনুসারে, আসন্ন Oppo Reno 16 মডেলে 6.32 ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন অফার করবে। পারফরম্যান্সের দিক থেকে ডিভাইসটি MediaTek Dimensity 8500 প্রসেসরে চলতে পারে। Reno 16 Pro একই রেজোলিউশন এবং রিফ্রেশ রেট অফার করবে, তবে ডিসপ্লের সাইজ আরও বড় হবে। শোনা যাচ্ছে যে, এতে 6.78 ইঞ্চি ওলেড প্যানেল দেওয়া হবে।

আশা করা হচ্ছে, Oppo Reno 16 Pro নতুন Dimensity 9500s চিপসেট দ্বারা চালিত হবে, যা ইতিমধ্যেই Oppo Find X9s এবং Redmi Turbo 5 Max মডেলে ব্যবহৃত হয়েছে। Reno 16 সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি সামান্য বাড়তে পারে। এই লাইনআপে Android 16 OS ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে।

ওপ্পো রেনো 16 মডেলে 6,700mAh ব্যাটারি ও 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং থাকতে পারে। তবে রেনো 16 প্রো ভ্যারিয়েন্ট 7,000mAh ব্যাটারি, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলতে পারে। দুই ফোনেই মেটাল ফ্রেম ও IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং পাওয়া যাবে।

ফটোগ্রাফির দিক থেকে Oppo Reno 16 ও Reno 16 Pro একই কনফিগারেশন অফার করতে পারে। রিপোর্ট দাবি করছে, ফোনগুলি ট্রিপল ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও Samsung HP5 সেন্সর সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, উভয় ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। Reno 16 ফেয়ারি পার্পল, লাকি ক্লোভার, ব্ল্যাক হর্স, ও হার্টবিট স্টার কালার অপশনে লঞ্চ হবে, যেখানে Pro মডেলে ড্রিম ব্লু, ব্ল্যাক হর্স, ও হার্টবিট স্টার রঙের বিকল্প দেওয়া হবে। ফোনগুলির গ্লোবাল লঞ্চ জুন বা জুলাইয়ে হওয়ার সম্ভাবনা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Prime Day সেলে 80 শতাংশ ছাড়, ব্যাপক সস্তায় স্মার্টফোন, হেডফোন, ল্যাপটপ, টিভি-সহ শত শত প্রোডাক্ট
  2. Apple-এর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এই বছর লঞ্চ হচ্ছে, কী কী চমক থাকছে জেনে নিন
  3. Infinix-এর স্পেশাল এডিশন স্মার্টফোনের সেল শুরু, 2,000 টাকা ছাড়, সঙ্গে 3,999 টাকার ফ্রি স্পিকার
  4. Nothing Phone 4b লঞ্চের আগেই বড় তথ্য প্রকাশ্যে, Snapdragon প্রসেসরেই বাজি সংস্থার
  5. iPhone 18 সিরিজের লঞ্চের তারিখ ও দাম ফাঁস, Apple-এর বড় প্ল্যান প্রকাশ্যে
  6. Samsung Galaxy M47 5G বাজেটের মধ্যে লঞ্চ হল ভারতে, 6 বছরের নিশ্চিত আপডেট, সঙ্গে দুর্দান্ত ফিচার্স
  7. Flipkart GOAT সেলে আইফোনে হাজার হাজার টাকা ছাড়, দাম বাড়ার আগে কম দামে কেনার শেষ সুযোগ
  8. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  9. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  10. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.