Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে

Oppo Reno 16 লাইনআপে প্রাথমিকভাবে স্ট্যান্ডার্ড Reno 16 ও Reno 16 Pro মে 25 চীনে লঞ্চ হতে পারে।

Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে

Photo Credit: Oppo

Oppo Reno 16 Series will succeed the Reno 15 lineup

হাইলাইট
  • Oppo Reno 16 সিরিজে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • Reno 16 ও Reno 16 Pro ফ্ল্যাগশিপ Dimensity প্রসেসরে চলবে
  • Oppo Reno 16 সিরিজ জুন বা জুলাইয়ে গ্লোবালি লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

Oppo Reno 16 সিরিজের লঞ্চ ডেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে। এটি আগামী মে 25 চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। Reno 15 সিরিজ লঞ্চের প্রায় ছয় মাস পর উত্তরসূরী মডেলের আগমন ঘটছে। Oppo Reno 16 লাইনআপে প্রাথমিকভাবে স্ট্যান্ডার্ড Reno 16 ও Reno 16 আসতে পারে। তারপর Reno 16 Pro Mini ও Reno 16C গ্লোবালি লঞ্চ হতে পারে। এই সিরিজের বেশ কিছু মডেল ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। Reno 16 ও Reno 16 উভয় 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা পাবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Oppo Reno 16 Series স্পেসিফিকেশন ও ফিচার্স

এখনও পর্যন্ত ফাঁস হওয়া তথ্য অনুসারে, আসন্ন Oppo Reno 16 মডেলে 6.32 ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন অফার করবে। পারফরম্যান্সের দিক থেকে ডিভাইসটি MediaTek Dimensity 8500 প্রসেসরে চলতে পারে। Reno 16 Pro একই রেজোলিউশন এবং রিফ্রেশ রেট অফার করবে, তবে ডিসপ্লের সাইজ আরও বড় হবে। শোনা যাচ্ছে যে, এতে 6.78 ইঞ্চি ওলেড প্যানেল দেওয়া হবে।

আশা করা হচ্ছে, Oppo Reno 16 Pro নতুন Dimensity 9500s চিপসেট দ্বারা চালিত হবে, যা ইতিমধ্যেই Oppo Find X9s এবং Redmi Turbo 5 Max মডেলে ব্যবহৃত হয়েছে। Reno 16 সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি সামান্য বাড়তে পারে। এই লাইনআপে Android 16 OS ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে।

ওপ্পো রেনো 16 মডেলে 6,700mAh ব্যাটারি ও 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং থাকতে পারে। তবে রেনো 16 প্রো ভ্যারিয়েন্ট 7,000mAh ব্যাটারি, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলতে পারে। দুই ফোনেই মেটাল ফ্রেম ও IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং পাওয়া যাবে।

ফটোগ্রাফির দিক থেকে Oppo Reno 16 ও Reno 16 Pro একই কনফিগারেশন অফার করতে পারে। রিপোর্ট দাবি করছে, ফোনগুলি ট্রিপল ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও Samsung HP5 সেন্সর সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, উভয় ফোনের সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। Reno 16 ফেয়ারি পার্পল, লাকি ক্লোভার, ব্ল্যাক হর্স, ও হার্টবিট স্টার কালার অপশনে লঞ্চ হবে, যেখানে Pro মডেলে ড্রিম ব্লু, ব্ল্যাক হর্স, ও হার্টবিট স্টার রঙের বিকল্প দেওয়া হবে। ফোনগুলির গ্লোবাল লঞ্চ জুন বা জুলাইয়ে হওয়ার সম্ভাবনা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »