Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 15 অক্টোবর 2026 15:45 IST
হাইলাইট
  • Oppo Reno 17 সিরিজ নভেম্বরে চীনে লঞ্চ হতে পারে
  • স্ট্যান্ডার্ড Oppo Reno 17 ভারতে আসবে 2027 সালের শুরুতে
  • Oppo Reno 17 মডেলের সাদা ভ্যারিয়েন্টের ছবি ফাঁস হয়েছে

Oppo Reno 17 is expected to succeed the Reno 16 (pictured)

Photo Credit: Oppo

Oppo Reno 16 সিরিজ চীনে লঞ্চ হয়েছিল মে মাসের শেষে। এই লাইনআপের ফোন ভারতে এসেছিল জুলাই মাসের শুরুতে। এবার Reno 17 সিরিজের উপর কাজ শুরু করেছে কোম্পানি। Oppo অবশ্য এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সূত্রের পক্ষ থেকে আসন্ন স্মার্টফোনের প্রথম ছবি প্রকাশ্যে আনা হয়েছে। Oppo Reno 17 লাইনআপে দুটি মডেল অর্ন্তভুক্ত থাকবে বলে জানা গিয়েছে। পূর্বসূরির মতো এটি ট্রেন্ডি ডিজাইন ও উন্নত ফটোগ্রাফিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। ফাঁস হওয়া লাইভ ছবি Oppo Reno 17 এর ডিজাইন এবং কালার সম্পর্কে ধারণা দিয়েছে। এছাড়াও, স্পেসিফিকেশন, ফিচার, ভারতে লঞ্চের সম্ভাব্য সময়, ও দাম সম্পর্কে তথ্য সামনে এসেছে।

Oppo Reno 17 স্মার্টফোনের ছবি ও বিভিন্ন তথ্য ফাঁস

টিপস্টার যোগেশ ব্রারের সহযোগিতায় স্মার্টপ্রিক্স আসন্ন ওপ্পো রেনো 17 এর সম্ভাব্য হাতে ধরা ছবি প্রকাশ করেছে। ছবিতে ফোনের পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। এই ফোনে মোট তিনটি রিয়ার ক্যামেরা থাকতে পারে। দুটি লেন্স উঁচু পিল আকৃতির অংশে রাখা হয়েছে। ফাঁস হওয়া ইমেজে ফোনটি সাদা রঙে দেখা গিয়েছে।

Advertisement

Oppo Reno 17 First Look
Photo Credit: Smartprix/ Yogesh Brar

Oppo Reno 17 অক্টা-কোর Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করবে বলে দাবি করা হয়েছে। আগের প্রজন্মের মডেলেও একই চিপসেট ছিল। ফোনের ব্যাক প্যানেলে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত থাকতে পারে। যার মধ্যে প্রাইমারি, আল্ট্রাওয়াইড, ও টেলিফটো সেন্সর মিলবে। এতে Android 17 ভিত্তিক ColorOS 17 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকতে পারে।

ডিভাইসটি 7,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারি পেতে পারে। রিপোর্টে বলা হয়েছে, এটি 2027 সালের জানুয়ারিতে ভারতে আসতে পারে। দাম 60,000 থেকে 70,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে আগামী বছর এ দেশের বাজারের জন্য Pro ভ্যারিয়েন্ট স্কিপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

অন্য দিকে, Weibo এর একটি পোস্টে চীনা টিপস্টার স্মার্ট পিকাচু দাবি করেছে, Oppo Reno 17 সিরিজ নভেম্বরেই লঞ্চ হতে পারে চাইনিজ মার্কেটে। এই সিরিজে দুটি মডেল থাকবে ও সেগুলি একটি বিশেষ AI বাটন দিয়ে সজ্জিত থাকবে। এই সিরিজে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। এছাড়াও, ওপ্পো লাইভ ভিডিও স্ট্রিমিং ও ফটো এডিটিং সম্পর্কিত একাধিক ফিচার আনতে পারে।

প্রসঙ্গত, Oppo বছরে দুই বার Reno সিরিজের নতুন মডেল বাজারে আনে। তাই নিউ জেনারেশনে বড়সড় আপগ্রেডের বদলে কিছু উন্নত ফিচার এবং সামান্য পরিবর্তন দেখা যাওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু নয়া মডেলেও যদি একই অভিজ্ঞতা পাওয়া যায়, তাহলে ক্রেতাদের আগ্রহ কমতে পারে। তাই Reno 17 সিরিজ নিয়ে সংস্থার পরিকল্পনা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  2. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  3. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  4. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  5. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  6. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  7. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  8. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  9. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  10. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.