Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 নভেম্বর 2026 19:19 IST
হাইলাইট
  • Oppo Reno 17 Pro এবারও 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পেয়েছে
  • Oppo Reno 17 রান করে Snapdragon 7 Gen 4 চিপসেটে
  • দুই ফোনেই 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে

Oppo Reno 17 Series Features a 50-megapixel selfie camera

Photo Credit: Oppo

Oppo Reno 17 সিরিজ চীনে লঞ্চ হয়েছে। Reno 17 ও Reno 17 Pro নামে দুটি ফোন এনেছে কোম্পানি। দুই ফোনেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, টেলিফটো ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, ও NFC ফিচার রয়েছে। ফোনগুলি IP66, IP68, IP69, ও IP69K রেটিং, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, ইনফ্রারেড ব্লাস্টার, ও অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে সজ্জিত। স্ট্যান্ডার্ড Reno 17 মডেলে 8,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা  Reno সিরিজের ইতিহাসে সর্বোচ্চ ক্যাপাসিটির। Reno 17 Pro এবারও 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পেয়েছে। এই প্রতিবেদনে Oppo Reno 17 সিরিজের খুঁটিনটি তুলে ধরা হল।

Oppo Reno 17 ও Oppo Reno 17 Pro স্পেসিফিকেশন, দাম

স্ট্যান্ডার্ড Oppo Reno 17 ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে এসেছে। সেটআপে f/1.8 অ্যাপারচার, অটোফোকাস, ও টু-অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেবে 50 মেগাপিক্সেল (f/2.0) আল্ট্রাওয়াইড লেন্স, ও 120x ডিজিটাল জুম এবং 3.5x অপটিক্যাল জুম-সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স।

Advertisement

ফোনটির সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। এতে অটোফোকাস এবং f/2.0 অ্যাপারচার রয়েছে। সামনের এবং পিছনের উভয় ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবে। হ্যান্ডসেটে 6.56 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, 1.07 বিলিয়ন কালার, এবং FHD+ রেজোলিউশন (2,624 x 1,208 পিক্সেল) সাপোর্ট করে।

Oppo Reno 17 রান করে Snapdragon 7 Gen 4 চিপসেটে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং সর্বোচ্চ 1 টিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 8,000mAh ব্যাটারি। যার সঙ্গে 80W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট রয়েছে। ডিভাইসে Android 17 ভিত্তিক ColorOS 17 প্রি-ইনস্টলড আছে।

Oppo Reno 17 Pro মডেলেও তিনটি রিয়ার ক্যামেরা আছে। তবে এর প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরায় 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনে 120x ডিজিটাল জুম ও 3.5x অপটিক্যাল জুম-সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। এই ফোনেও একটি 50 মেগাপিক্সেল অটোফোকাস সেলফি ক্যামেরা বর্তমান।

Advertisement

Oppo Reno 17 Pro ফ্ল্যাট 6.32 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, 1.07 বিলিয়ন কালার, ও 1,800 নিট পিক ব্রাইটনেস অফার করে। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8550 Super চিপসেট দিয়ে সজ্জিত। ফোনে 7,250mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 80W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে।

Oppo Reno 17-এর বেস 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 3,599 ইউয়ান (প্রায় 50,600 টাকা)। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 3,799 ইউয়ান (প্রায় 53,500 টাকা), 3,999 ইউয়ান (প্রায় 56,300 টাকা), এবং 4,899 ইউয়ান (প্রায় 69,000 টাকা)।

অন্য দিকে, Oppo Reno 17 Pro-এর 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 4,199 ইউয়ান (প্রায় 59,100 টাকা)। হ্যান্ডসেটের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের মূল্য যথাক্রমে 4,599 ইউয়ান (প্রায় 64,700 টাকা) ও 4,899 ইউয়ান (প্রায় 67,500 টাকা)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.