আজ লঞ্চ হবে Oppo Reno 2: লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 অগাস্ট 2019 09:49 IST
হাইলাইট
  • আজ লঞ্চ হতে পারে Oppo Reno 2, Reno 2Z, Reno 2F
  • Oppo Reno 2 ফোনে থাকবে শার্ক ফিন সাইড সুইং সেলফি ক্যামেরা।
  • Oppo Reno 2 এর পিছনে থাকবে চারটি ক্যামেরা

Oppo Reno 2Z in black and the Oppo Reno 2 in white, both sporting a similar rear panel design

Photo Credit: Twitter / @Hackersimar

আজ ভারতে লঞ্চ হবে Oppo Reno 2 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি ফোন লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। গোটা বিশ্বের মধ্যেই ভারতেই প্রথম লঞ্চ হবে এই স্মার্টফোনগুলি। আজ ভারতে লঞ্চের পরে 10 সেপ্টেম্বর চিনে লঞ্চ হবে Oppo Reno 2 সিরিজ। ইতিমধ্যেই এই ফোনের একাধিক স্পেসিফিকেশন জানিয়েছে Oppo। Oppo Reno এর মতোই Oppo Reno 2 ফোনে থাকবে শার্ক ফিন সাইড সুইং সেলফি ক্যামেরা। Oppo Reno 2 ছাড়াও বুধবার ভারতে লঞ্চ হতে পারে Oppo Reno 2F আর Oppo Reno 2Z।

Oppo Reno 2 লঞ্চ লাইভ স্ট্রিম

বুধবার দুপুর 3 টেয় ভারতে Oppo Reno 2 লঞ্চ শুরু হবে। ভারতে Oppo -র অফিশিয়াল YouTube চ্যানেল থেকে এই লঞ্চ সরাসরি দেখা যাবে। আজ Oppo Reno 2 সিরিজ লঞ্চ সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।

Oppo Reno 2 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Oppo Reno 2 ফোনে থাকবে 6.55 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 6 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর VOOC Flash Charge 3.0 সাপোর্ট।

Oppo Reno 2 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় 2x অপ্টিকাল জুম, আর 20x হাইব্রিড জুম করা যাবে। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে ভিডিও রেকর্ড করার সময় ভিডিওতে জার্ক থাকবে না। থাকছে আলট্রা ওয়াইড ভিডিও রেকর্ডিং। এই ফোনের বিশেষে নিউরাল প্রসেসিং ইউনিট ছবি তোলার পরে তা সহজে প্রসেস করতে পারবে। থাকছে বোকে মোড আর আলট্রা ডার্ক মোড। গেমারদের জন্য Oppo Reno 2 ফোনে থাকছে Game Boost 3.0।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth performance
  • Decent battery life
  • Good daylight camera performance
  • Bad
  • Voices on calls sound hollow
  • Bloatware and spammy notifications
  • Slightly expensive
 
KEY SPECS
Display 6.55-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Infinix Note Edge 5G ভারতে ফেব্রুয়ারি 18 লঞ্চ হচ্ছে, থাকবে JBL স্পিকার, কার্ভড ডিসপ্লে, ও 6,500mAh ব্যাটারি
  2. Apple, Samsung, Vivo-দের টেক্কা দিতে ভারতে আসছে Xiaomi-এর দুই দুর্ধর্ষ ফোন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  3. WhatsApp: ভারতের বন্ধু দেশে নিষিদ্ধ হল হোয়াটসঅ্যাপ, ব্যান হচ্ছে টেলিগ্রামও
  4. 7,500 টাকারও কমে Lava Yuva Star 3 স্মার্টফোন ভারতে লঞ্চ হল, ফিচার্স দেখুন
  5. Honor X6d: অনার নতুন বাজেট ফোন বাজারে আনল, এত সস্তায় 256 জিবি স্টোরেজ কেউ দেবে না
  6. Vivo V70 সিরিজের দাম ফাঁস হল, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হচ্ছে
  7. Xiaomi 18: শাওমির নতুন ফোন আসছে 200MP ক্যামেরা ও Snapdrgon 8 Elite Gen 6 চিপসেটের সাথে
  8. Realme Power: রিয়েলমি 10,000mAh ব্যাটারির আরও একটি ফোন আনছে, 16 জিবি র‍্যাম থাকবে
  9. Google Pixel 10a লঞ্চের আগে 11,000 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  10. BSNL এর নতুন সস্তা প্ল্যানে সম্পূর্ণ ফ্রি-তে JioHotstar, SonyLIV, ও Zee 5, ক্রিকেট, সিনেমা দেখুন বিনা খরচে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.