বিক্রি শুরু হল Oppo Reno 2: দাম ও ফিচারগুলি দেখে নিন

বিক্রি শুরু হল Oppo Reno 2। 8GB RAM আর 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Oppo Reno 2 তে রয়েছে শার্ক ফিন স্টাইল পপ-আপ সেলফি ক্যামেরা।

বিক্রি শুরু হল Oppo Reno 2: দাম ও ফিচারগুলি দেখে নিন

Oppo Reno 2 ফোনে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা

হাইলাইট
  • Oppo Reno 2 এর দাম 36,990 টাকা
  • Oppo Reno 2 ফোনে থাকবে শার্ক ফিন সাইড সুইং সেলফি ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট
বিজ্ঞাপন

অগাস্ট মাসে Oppo Reno 2 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল Oppo। এই ফোনগুলি হল Oppo Reno 2, Reno 2Z আর Reno 2F। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে Reno 2Z। শুক্রবার ভারতে বিক্রি শুরু হল Oppo Reno 2। 10 সেপ্টেম্বর এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছিল। 8GB RAM আর 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Oppo Reno 2 তে রয়েছে শার্ক ফিন স্টাইল পপ-আপ সেলফি ক্যামেরা।

Oppo Reno 2 এর দাম

Oppo Reno 2 এর দাম 36,990 টাকা। 8GB RAM আর 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ভারতে Flipkart,  Amazon.in আর নির্বাচিত কয়েকটি অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে Reno 2।

লঞ্চ অফারে HDFC ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 10 শতাংশ ছাড়। ওশান ব্লু আর লুকিনাস ব্ল্যাক কালারে পাওয়া যাবে এই ফোন। Bajaj Fineserv গ্রাহকরা কোন ডাউন পেমেন্ট ছাড়াই নো কস্ট ইএমআই এর মাধ্যমে Oppo Reno 2 কিনতে পারবেন।

Oppo Reno 2 স্পেসিফিকেশন

Oppo Reno 2 ফোনে রয়েছে একটি 6.55 ইঞ্চি FHD+ Dynamic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 6 এর সুরক্ষা। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730G চিপসেট, 8GB LPDDR4X RAM আর 256GB UFS 2.1 স্টোরেজ। Oppo Reno 2 ফোনের ডিসপ্লের নীচে থাকছে G3 অপ্টিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC Flash Charge 3.0 সাপোর্ট।

ছবি তোলার জন্য Oppo Reno 2 ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে একটি 13 মেগাপিক্সেল 2x অপ্টিকাল আর 5x হাইব্রিড টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় মোট 20x জুম ব্যবহার করা যাবে। থাকছে একটি 116 ডিক্রি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি তোলার জন্য Oppo Reno 2 ফোনের শার্ক ফিন ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল সেন্সর।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth performance
  • Decent battery life
  • Good daylight camera performance
  • Bad
  • Voices on calls sound hollow
  • Bloatware and spammy notifications
  • Slightly expensive
Display 6.55-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »