Oppo Reno 2, Reno 2Z আর Reno 2F ফোনের পিছনে থাকছে চারটি করে ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।
Oppo Reno 2 সিরিজের তিনটি ফোনে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা
বুধবার ভারতে Reno 2 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Oppo। এই ফোনগুলি হল Oppo Reno 2, Reno 2Z আর Reno 2F। নতুন এই তিন ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকছে। সাথে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে নতুন ColorOS 6.1 স্কিন। তিনটি ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। এর সাথেই VOOC 3.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকছে। Oppo Reno 2 ফোনে থাকছে শার্ক ফিন স্টাইল সেলফি সুইং ক্যামেরা। অন্যদিকে Reno 2Z আর Reno 2F পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Oppo।
Oppo Reno 2 এর দাম 36,990 টাকা। 10 সেপ্টেম্বর এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। সেল শুরু 20 সেপ্টেম্বর। Reno 2Z এর দাম 29,990 টাকা। 6 সেপ্টেম্বর এই ফোনের সেল শুরু হবে। একই সাথে ভারতে Oppo Enco Q1 ওয়্যারলেস ইয়ারবায়ন্ড লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। Oppo Enco Q1 এর দাম 7,990 টাকা। 6 সেপ্টেম্বর ভারতে Oppo -র নয়েস ক্যান্সেলিং ইয়ারফোন বিক্রি শুরু হবে। নভেম্বর মাসে বিক্রি শুরু হবে Oppo Reno 2F।
![]()
Oppo Reno 2 ফোনে থাকছে শার্ক ফিন সেলফি ক্যামেরা
Oppo Reno 2 ফোনে রয়েছে একটি 6.55 ইঞ্চি FHD+ Dynamic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 6 এর সুরক্ষা। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730G চিপসেট, 8GB LPDDR4X RAM আর 256GB UFS 2.1 স্টোরেজ। Oppo Reno 2 ফোনের ডিসপ্লের নীচে থাকছে G3 অপ্টিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC Flash Charge 3.0 সাপোর্ট।
ছবি তোলার জন্য Oppo Reno 2 ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে একটি 13 মেগাপিক্সেল 2x অপ্টিকাল আর 5x হাইব্রিড জুম টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় মোট 20x জুম ব্যবহার করা যাবে। থাকছে একটি 116 ডিক্রি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি তোলার জন্য Oppo Reno 2 ফোনের শার্ক ফিন ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল সেন্সর।
![]()
Oppo Reno 2Z ফোনে থাকছে 4,000mAh ব্যাটারি আর VOOC 3.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট
Oppo Reno 2Z ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P90 চিপসেট, 8GB LPDDR4X RAM আর 256GB UFS 2.1 স্টোরেজ। Oppo Reno 2Z ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC Flash Charge 3.0 সাপোর্ট।
ছবি তোলার জন্য Oppo Reno 2Z ফোনের ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে একটি 119 ডিক্রি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি তোলার জন্য Oppo Reno 2Z ফোনের পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল সেন্সর।
Oppo Reno 2F ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P70 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। Oppo Reno 2F ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC Flash Charge 3.0 সাপোর্ট।
ছবি তোলার জন্য Oppo Reno 2F ফোনের ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Samsung ISOCELL GM1 সেন্সর। সাথে থাকছে একটি 119 ডিক্রি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি তোলার জন্য Oppo Reno 2F ফোনের পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset