2,000 টাকা সস্তা হল Oppo Reno 2Z আর Reno 2F

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 নভেম্বর 2019 15:49 IST
হাইলাইট
  • Oppo Reno 2F এর দাম 23,990 টাকা
  • Oppo Reno 2Z এর দাম 27,990 টাকা
  • 2,000 টাকা সস্তা হয়েছে এই দুই স্মার্টফোন

Oppo Reno 2Z আর Reno 2F ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকছে

অগাস্ট মাসে ভারতে Oppo Reno 2 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছিল। এই ফোনগুলি হল Oppo Reno 2, Reno 2Z আর Reno 2F। বৃহস্পতিবার সস্তা হয়েছে Oppo Reno 2Z আর Reno 2F। 2,000 টাকা সস্তা হয়েছে এই দুই স্মার্টফোন। ইতিমধ্যেই নতুন দামে Amazon.in থেকে বিক্রি শুরু হয়েছে Oppo Reno 2Z আর Reno 2F।

Reno 2Z আর Reno 2F এর দাম

Reno 2Z এর দাম কমে হয়েছে 27,990 টাকা। Oppo Reno 2F এর দাম কমে হয়েছে 23,990 টাকা। অনলাইন ও অফলাইনে বৃহস্পতিবার থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই দুই স্মার্টফোন।

Advertisement

Oppo Reno 2Z স্পেসিফিকেশন

Oppo Reno 2Z ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P90 চিপসেট, 8GB LPDDR4X RAM আর 256GB UFS 2.1 স্টোরেজ। Oppo Reno 2Z ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC Flash Charge 3.0 সাপোর্ট।

ছবি তোলার জন্য Oppo Reno 2Z ফোনের ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে একটি 119 ডিক্রি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি তোলার জন্য Oppo Reno 2Z ফোনের পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল সেন্সর।

Oppo Reno 2F স্পেসিফিকেশন

Oppo Reno 2F ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P70 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। Oppo Reno 2F ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC Flash Charge 3.0 সাপোর্ট।

Advertisement

ছবি তোলার জন্য Oppo Reno 2F ফোনের ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Samsung ISOCELL GM1 সেন্সর। সাথে থাকছে একটি 119 ডিক্রি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা,  2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি তোলার জন্য Oppo Reno 2F ফোনের পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল সেন্সর।

আরও পড়ুন:

প্রথম ঝলকেই চমক! Vivo S5 ফোনে কী কী থাকছে?

Advertisement

108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi Note Pro আর Mi Note 10 Pro

লঞ্চের আগেই ফাঁস হল Oppo Reno 3 ফোনের দাম ও স্পেসিফিকেশন

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent battery life
  • Good camera performance in daylight
  • Bad
  • Bloatware and spammy notifications
  • Camera app can be improved
  • Video recording stabilisation needs tweaks
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio P90
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1,080x2,340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  2. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  3. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  4. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  5. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  6. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  7. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  8. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  9. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  10. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.