Vivo S5 ফোনের প্রথম অফিশিয়াল টিজার প্রকাশ করেছে Vivo। টিজারে প্রকাশিত ছবিতে সামনে ও পিছন থেকে ফোনটি দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা।
Photo Credit: Vivo / Weibo
14 নভেম্বর চিনে লঞ্চ হবে Vivo S5
14 নভেম্বর লঞ্চ হবে নতুন Vivo S5। আগামী সপ্তাহে চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই ইন্টারনেটে প্রকাশিত একাধিক রিপোর্ট থেকে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এবার Vivo S5 ফোনের অফিশিয়াল টিজার সামনে এল। টিজার থেকে জানা গিয়েছে Vivo S5 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। আর থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে।
সম্প্রতি Vivo S5 ফোনের প্রথম অফিশিয়াল টিজার প্রকাশ করেছে Vivo। টিজারে প্রকাশিত ছবিতে সামনে ও পিছন থেকে ফোনটি দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। Vivo S5 ফোনে থাকছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লের ডান দিকে উপরে সেলফি ক্যামেরা থাকবে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
সম্প্রতি TENAA ওয়েবসাইট থেকে Vivo S5 ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল। TENAA ওয়েবসাইটে Vivo 1932A আর Vivo 1932T মডেল নম্বরে দুটি স্মার্টফোন সামনে এসেছে। এই দুই ফোনে শুধুমাত্র ক্যামেরা বিভাগে পার্থক্য থাকছে। Vivo 1932A ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল আর একটি 8 মেগাপিক্সেল সেন্সর। অন্যদিকে Vivo 1932T ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল, একটি 5 মেগাপিক্সেল সেন্সর, আরও একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর।
যদিও এই দুই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন একই থাকছে। Vivo S5 ফোনে থাকছে 2.3 GHz অক্টা-কোর প্রসেসর, 8GB RAM, 256GB স্টোরেজ। এই ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Vivo S5 ফোনে থাকছে একটি 6.44 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 4,010 mAh ব্যাটারি। Vivo S5এর ওজন 188 গ্রাম।
আরও পড়ুন:
108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi Note Pro আর Mi Note 10 Pro
লঞ্চের আগেই ফাঁস হল Oppo Reno 3 ফোনের দাম ও স্পেসিফিকেশন
ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y5s: দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max Confirmed to Launch in India as First Phone With a Triple 200-Megapixel Camera System
Redmi K100 Officially Confirmed to Launch Later This Month; Pre-Orders Begin
YouTube Music Will Now Display Labels for AI-Generated Music Integrated into the Player