লঞ্চের আগেই ফাঁস হল Oppo Reno 3 ফোনের দাম ও স্পেসিফিকেশন

Oppo Reno 3 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। সাথে থাকবে Snapdragon 735 চিপসেট আর 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে।

লঞ্চের আগেই ফাঁস হল Oppo Reno 3 ফোনের দাম ও স্পেসিফিকেশন

Oppo Reno 3 ফোনে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে

হাইলাইট
  • হয়েছে 3,299 ইউয়ান থেকে Oppo Reno 3 এর দাম শুরু হতে পারে
  • ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ পাওয়া যাবে
  • 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে
বিজ্ঞাপন

কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল Oppo Reno 2। এবার Oppo Reno সিরিজের পরবর্তী স্মার্টফোন সামনে এল। সম্প্রতি ইন্টারনেটে Oppo Reno 3 ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। সেখানে জানানো হয়েছে Oppo Reno 3 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। সাথে থাকবে Snapdragon 735 চিপসেট আর 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে।

Oppo Reno 3 এর সম্ভাব্য দাম

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে জানানো হয়েছে 3,299 ইউয়ান (প্রায় 33,400 টাকা) থেকে Oppo Reno 3 এর দাম শুরু হতে পারে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। অন্যদিকে 8GB RAM + 256GB স্টোরেজে Oppo Reno 3 এর দাম হতে চলেছে 3,599 ইউয়ান (প্রায় 36,400 টাকা)।

Oppo Reno 3 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Oppo Reno 3 ফোনে একটি 6.5 ইঞ্চি FHD+AMOLED ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ পাওয়া যাবে। ফোনের ভিতরে Snapdragon 735 চিপসেট ব্যবহার হবে। সাথে থাকবে 8GB LPDDR4X RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Oppo Reno 3 ফোনের পিছনে চারটে ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 60 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল, একটি 13 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য থাকবে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Oppo Reno 3 ফোনে একটি 4,500 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকবে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। Oppo Reno 3 কবে লঞ্চ হবে সেই বিষয়ে কোন তথ্য সামনে আসেনি।

আরও পড়ুন:

108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi Note Pro আর Mi Note 10 Pro

নভেম্বরে ভারতে আসছে Realme X2 Pro: লঞ্চের আগেই চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  2. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  3. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  4. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  5. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  6. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  7. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  8. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  9. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  10. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »