Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 মার্চ 2026 20:34 IST
হাইলাইট
  • Poco C85x 5G "ব্যাটারি কা খিলাড়ি" ট্যাগলাইনের সাথে প্রচার হচ্ছে
  • ফোনের পিছনে ডুয়াল টোন প্যানেল ও দু'টি ক্যামেরা আছে
  • এটি Poco C85 5G-এর মতো ফ্লিপকার্টে বিক্রি হবে

Poco C85 5G packs a 6,000mAh battery with support for 33W fast charging

Photo Credit: Poco

Poco C85 5G গত বছর ডিসেম্বরে খুব সাশ্রয়ী মূল্যে ভারতে এসেছিল৷ তিন মাস পর Poco C সিরিজের অধীনে আরও একটি ফোন দেশের বাজারে আনছে সংস্থা৷ শাওমির সাব ব্র্যান্ডটি Poco C85x 5G মার্চ 10 ভারতে লঞ্চ করার কথা জানিয়েছে৷ আসন্ন ফোনটির একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে৷ সেখান থেকে ডিজাইন প্রকাশ্যে চলে এসেছে৷ Poco C85 5G মডেলের মতো আপকামিং Poco C85x ওই ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে৷ কোম্পানি ফোনটিকে "ব্যাটারি কা খিলাড়ি" ট্যাগলাইনের সাথে প্রচার করছে৷ অর্থাৎ এতে বিশাল ব্যাটারি থাকার দিকে ইঙ্গিত করা হয়েছে৷

Poco C85x ভারতে মার্চ 10 লঞ্চ হবে

ফ্লিপকার্টের লিস্টিং থেকে পোকো সি85এক্স মডেলের লঞ্চের তারিখ জানা গিয়েছে৷ এটি আগামী মঙ্গলবার ভারতে রিলিজ হতে চলেছে৷ অফিসিয়ালি টিজারে "ব্যাটারি কা খিলাড়ি" ট্যাগলাইন ব্যবহার করেছে পোকো৷ এটি ইঙ্গিত করছে, ফোনটির অন্যতম আকর্ষণ হবে ব্যাটারি ডিপার্টমেন্ট৷ তবে সংস্থা এখনও ব্যাটারির ক্যাপাসিটি প্রকাশ করেনি৷

ডিজাইনের কথা বললে, ফোনটির প্রচারমূলক ছবিতে বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের হাতে ফোনটি থাকতে দেখা গিয়েছে৷ সেই ছবি ডুয়াল টোন ব্যাক প্যানেলের নকশা পরিষ্কারভাবে সামনে এনেছে৷ ডিভাইসের পিছনের অংশে একটি আয়তকার ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়াল ক্যামেরা সিস্টেমের সেন্সরগুলি লম্বালম্বিভাবে অবস্থিত৷

Poco C85x সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ হয়নি৷ তবে শীঘ্রই স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়৷ প্রসঙ্গত, 2025 সালের ডিসেম্বরে লঞ্চের সময় Poco C85 5G মডেলের 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 11,999 টাকা রাখা হয়েছিল। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 12,999 টাকা ও 14,499 টাকা ছিল।

পোকো সি85 5G-এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 810 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনে Android 15 ভিত্তিক HyperOS 2 প্রি-ইনস্টলড আছে। পোকো দু'টি মেজর Android OS আপগ্রেড ও 4 বছর সিকিউরিটি আপডেট দেবে।

Advertisement

হ্যান্ডসেটের পিছনে একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সঙ্গে সেকেন্ডারি সেন্সরও রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসে শক্তি সরবরাহ করে 6,000mAh ব্যাটারি। এতে 33W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে। এটি 7.99 মিমি পুরু ও ওজন 211 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.